Thursday, April 2, 2026

পুরুলিয়ায় সোনার দোকানে ডাকাতিকাণ্ড:সংশোধনাগারে বসেই লুটের ছক কষেছিল দু.ষ্কৃতীরা

Date:

Share post:

পুরুলিয়ায় সোনার নামী সংস্থার শোরুমে ডাকাতির ঘটনার তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সংশোধনাগারে বসে ডাকাতির পরিকল্পনা করে দুষ্কৃতীরা। পরে ঝাড়খণ্ডে জড়ো হয়ে ডাকাতির ছক কষে তারা। জেরা করে এ কথা জানতে পেরেছে পুলিশ। ঘটনায় ঝাড়খণ্ডের সুদামডিহি থেকে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে ১৪ দিনের পুলিশ হেফাজত দিয়েছে আদালত।

আরও পড়ুনঃসারাদিনের সাসপেন্স মধ্যরাতেও জিইয়ে রাখলেন রাজ্যপাল! কেন্দ্র-রাজ্যের কাছে গেল মুখবন্ধ খাম

পুলিশ সূত্রের খবর, পুরুলিয়া থেকে ৫০ কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের একটি জায়গা। সেখানে বসেই পুরুলিয়া শহরে ওই সংস্থার গোল্ডের শোরুমে ডাকাতির ছক কষা হয়।পুরুলিয়ায় ভরদুপুরে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনার তদন্তে উঠে এল এই চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, তদন্তে উঠে এসেছে বিভিন্ন মামলায় বন্দি ৭ দুষ্কৃতীর পরিচয় হয় সংশোধনাগারে। সংশোধনাগারে বসেই ডাকাতির পরিকল্পনা করে দুষ্কৃতীরা। পরে ছাড়া পেয়ে ঝাড়খণ্ডে জড়ো হয়ে ডাকাতির ছক কষে তারা।

প্রসঙ্গত,গত ২০ অগাস্ট থেকে পুরুলিয়া শহরে টানা রেকি করে ডাকাত দল। ২৯ অগাস্ট ওই শোরুমের নিরাপত্তারক্ষী এবং কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় ৮ কোটি টাকার সোনা ও হীরের গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। শোরুমের সিসিটিভির হার্ডডিস্কও নিয়ে যায় ডাকাত দল। ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে জেলা পুলিশ।
তদন্তে নেমে পুরুলিয়া শহরের রাস্তা ও ওই শোরুমের আশেপাশের অন্য দোকানের সিসিটিভি ফুটেজ দেখে গত ৬ সেপ্টেম্বর দিল্লি থেকে বিকাশ কুমার নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে শুক্রবার ঝাড়খণ্ডের সুদামডিহি থেকে অপর অভিযুক্ত করমজিৎ সিং সিধুকে গ্রেফতার করা হয়েছে। ডাকাতির মাস্টার মাইন্ড সহ বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

 

Related articles

বিচারকদের জন্য নির্ভয় পরিবেশ তৈরি করতে হবে, মালদহের ঘটনায় নির্দেশ সুপ্রিম আদালতের

এসআইআরের মাধ্যমে বিশেষ সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মালদহের কালিয়াচকে বিক্ষোভ-অবরোধের জেরে ৭ জুডিশিয়াল অফিসারকে রাত পর্যন্ত আটকে...

প্রয়াত সুদীপ্তা-বিদীপ্তার মা! শোকের ছায়া স্টুডিওপাড়ায় 

দুঃসংবাদ টলিপাড়ায়। প্রয়াত বিদীপ্তা, সুদীপ্তা এবং বিদিশা চক্রবর্তীর মা দীপালি চক্রবর্তী (Dipali Chakraborty)। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।...

আজ মুর্শিদাবাদ – মালদহে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী 

বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে (Election Campaign) মুর্শিদাবাদের সাগরদিঘি ও সুতি বিধানসভা এলাকায় জনসভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

সফল উৎক্ষেপণ, দীর্ঘ পাঁচ দশক পর চাঁদে মানুষ পাঠালো নাসা! 

চার মহাকাশচারীকে নিয়ে ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার ভোর ৪টে ৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্র (Kennedy space...