Wednesday, June 24, 2026

সারাদিনের সাসপেন্স মধ্যরাতেও জিইয়ে রাখলেন রাজ্যপাল! কেন্দ্র-রাজ্যের কাছে গেল মুখবন্ধ খাম

Date:

Share post:

সারাদিনের সাসপেন্স মধ্যরাতে দুখানা চিঠি পাঠিয়ে রহস্য জিইয়ে রাখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। রাজভবন থেকে বারোটার কিছু আগে দুটি চিঠি কেন্দ্রীয় সরকার এবং নবান্নে তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) কাছে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। মুখবন্ধ খামে পাঠানো সেই চিঠির বিষয়বস্তু সম্পর্কে অবশ্য কিছুই জানায়নি রাজভবন (Rajbhaban)। দিল্লিতে পাঠানো চিঠি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে হতে পারে বলে মনে করা হচ্ছে।

মধ্যরাতে বড় কোনও পদক্ষেপ করতে পারেন- শনিবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের এই হুঁশিয়ারির পরেই রাজ্যজুড়ে বিপুল তোলপাড় হয়। এর জবাবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) রীতিমতো “ভ্যাম্পায়ার’ লিখে টুইট করেন- যা নিয়ে রাজ্য রাজনীতি সারাদিনই ছিল সরগরম। মধ্যরাতের হুঁশিয়ারি দিয়ে গোটা রাজ্যকে সাসপেন্সে রেখেছিলেন রাজ্যপাল। এরপর শনিবার রাত ১১টা ৪২ মিনিটে রাজভবনের তরফে জানানো হয়, কেন্দ্রীয় সরকার ও নবান্নের কাছে কোনও বার্তা পাঠিয়েছেন রাজ্যপাল। মুখবন্ধ খামে দুটি চিঠি গিয়েছে। তবে, তাতে কী লেখা রয়েছে তা স্পষ্ট হয়নি। অর্থাৎ সারাদিন যে রহস্য ছড়িয়ে রেখেছিলেন রাজ্যপাল সেটাই জিইয়ে রাখলেন শনিবার মধ্যরাতেও। এখন মুখবন্ধ খামে কী পত্রবোমা আছে সেদিকেই নজর সবার।

আরও পড়ুন- রাজ্যে মহিলা কনস্টেবল পদের পরীক্ষা রবিবার, চলবে অতিরিক্ত বাস ও ট্রেন

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...