Saturday, June 20, 2026

ভোটের আগে অশান্ত আরামবাগ! তৃণমূল নেতাকে বেধড়ক মার বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের

Date:

Share post:

ভোটের আগেই অশান্ত হয়ে উঠল হুগলির (Hoogly) আরামবাগ (Arambag)। তৃণমূল (TMC) নেতাকে মারধরের অভিযোগ উঠল বিজেপির (BJP) বিরুদ্ধে। অভিযোগ, শ্যামল রায় নামে ওই তৃণমূল নেতাকে বেধড়ক মারধর করা হয়েছে। এমনকি, ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় আঘাতও করা হয়েছে বলে অভিযোগ।

আরামবাগের মলয়পুর এক নম্বর এলাকার বালিয়া গ্রামের তৃণমূল নেতা শ্যামল রায়কে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র নিয়ে তাঁর মাথায় আঘাত করা হয় বলেও অভিযোগ। ইতিমধ্যে শ্যামলকে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। এদিকে কালীপদ বাগ ও শ্যামল মালিক নামে দু’জন শ্যামলকে উদ্ধার করতে গেলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ। তাঁদেরও হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

তবে এদিন রক্তাক্ত অবস্থায় তিন জনকে ফেলে রেখে চম্পট দেয় দুষ্কৃতীরা। আক্রান্ত শ্যামল বলেন, কাজ সেরে রাতে ফিরছিলাম। রাস্তার মাঝে ১৫-১৬ জন বিজেপির ছেলে আমাকে ঘিরে ধরে। তার পর আমাকে ধরে মারধর করে। মাথায় আঘাত করে। কেন আমায় হামলা করা হল, তা জানি না।


Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...