Tuesday, June 16, 2026

রাজ্যে মহিলা কনস্টেবল পদের পরীক্ষা রবিবার, চলবে অতিরিক্ত বাস ও ট্রেন

Date:

Share post:

মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যে এবার হতে চলেছে বিপুল সংখ্যক মহিলা কনস্টেবল নিয়োগ। আগামীকাল ১০ই সেপ্টেম্বর, রবিবার সেই পদের জন্য পরীক্ষা। পরীক্ষার্থীদের ভিড় থাকবে বাসে বা ট্রেনে। এই অবস্থায়, পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যাতে কোনও সমস্যা না হয় তার জন্য হাওড়া এবং শিয়ালদা শাখায় অতিরিক্ত ট্রেন চালাচ্ছে রেল। রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে রবিবার হাওড়া এবং শিয়ালদা ডিভিশনে সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত অতিরিক্ত ট্রেন চলবে।

হাওড়া এবং শিয়ালদা শাখায় গত কয়েক মাস ধরে বেশ কয়েকটি জায়গায় কাজ চলছে। পাওয়ার ব্লক করে বেশ কিছু জায়গায় রেলের কাজ চলছে। তাই বাতিল হচ্ছে বহু ট্রেন। শনি ও রবিবার বহু ট্রেন বাতিল হচ্ছে তবে কাল এই ঘটনা ঘটলে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে সমস্যা হতে পারে মহিলাদের। পুলিশ সূত্রে খবর, এই বছর মহিলা কনস্টেবল পদের জন্য পরীক্ষা দিচ্ছেন প্রায় দু’লক্ষ পরীক্ষার্থী।

শুধু তাই নয়, রাজ্য পরিবহণ দফতর পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত বাস চালাবে। সরকারি বাস ছাড়াও বেসরকারি বাস পর্যাপ্ত সংখ্যায় চালানোর জন্য বেসরকারি সংগঠনগুলিকে আবেদন জানিয়েছে রাজ্য পরিবহণ দফতর। চলতি বছরে, মোট ১৪২০ টি শূন্যপদে মহিলা কনস্টেবল নিয়োগ করতে চলেছে রাজ্য পুলিশ। গত এপ্রিল মাসে এই বিজ্ঞপ্তি জারি করা হয়।

আরও পড়ুন- জালিয়াতি আটকাতে কঠোর পদক্ষেপ! এবার শুধুমাত্র জেলাশাসক স্তরেই মিলবে কাস্ট সার্টিফিকেট

Related articles

তৃণমূল আর ‘গদ্দার দল’-এর পার্থক্য খুঁজে সরব ডেরেক

লোরসভায় তৃণমূলে ভাঙন ধরিয়ে কাকলি ঘোষদস্তিদারের নেতৃত্বে ২০জনের কাছাকাছি সাংসদ যোগ দিয়েছেন NCPI-তে। সেই দল না কি এনডিএ...

মোদির ‘মালিক’ আদানিকে চোখ রাঙালে মূল্য চোকাতেই হবে, বিষোদ্গার কংগ্রেসের

আদানিকে চোখ রাঙাবে, কার সাধ্যি! সে শত্রু হোক বা বন্ধু... আদানির (Goutom Adani) দিকে চোখ তুলে তাকালে, তাঁকে...

মাটি চুরির অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR

'মাটি চুরি'র অভিযোগ! এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR দায়ের...

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের কাছে লিপস অ্যান্ড বাউন্ডসের তথ্য তলব ইডির 

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার প্রায় সাড়ে ১১ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদের পর এবার লিপস...