Tuesday, June 16, 2026

আর্থিক বাধা পেরিয়ে এগিয়ে যাওয়াই লক্ষ‍্য হুগলির শ্রীময়ীর

Date:

Share post:

সুমন করাতি,হুগলি : আর্থিক অনটনের কারণে স্বপ্ন পূরণ হলো না হুগলির কুন্তিঘাটরে শ্রীময়ী দত্তের। আর্থিক অনটনের কারণে ক্যারাটে খেলায় সব ইভেন্টে অংশ গ্রহণ করতে পারলেন না তিনি। নেতাজী ইন্ডোর স্টেডিয়াম এবং ডুমুরজোলা স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় ও দুটো ইভেন্টে প্রথম এবং তৃতীয় স্থান পেলেও আর্থিক কারণে কুমিতে খেলতে পারেনি শ্রীময়ী। তবে এখানেই হার মানতে নারাজ ছোট্ট শ্রীময়ী।অষ্টম শ্রেণির এই ছাত্রী এরপর অংশ গ্রহণ করবেন ডিষ্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপে।

অদম্য ইচ্ছা ছোট্ট শ্রীময়ীর। পড়াশুনার পাশাপাশি ক্যারাটে খেলায় প্রতিষ্ঠিত হতে চায় লাজুক মেয়েটি। বেশ কিছু মেডেল, কাপ,শংসাপত্র ইতিমধ্যে অর্জন করেছেন তিনি। তবে এতকিছুর পরও কোথাও বাঁধা হয়ে দাঁড়াচ্ছে দারিদ্রতা। বাবা অন্যের দোকানে কাজ করে। সেই কারণে এগিয়ে গিয়েও পিছিয়ে পড়ছে মগরার কুন্তিঘাটের শ্রীময়ী। এই পরিবার জানায় তার এই অবদানের পেছনে কোচ শংকর রাউতের অবদান বেশ প্রশংসার যোগ্য। বাবা শেখর দত্ত বনিক ও মা সীমা দুজনেই  একমাত্র মেয়ের এই সাফল্যে খুশি। তাদের কথায় কেউ যদি আর্থিক সাহায্য করে তাহলে মেয়েটি যে আরও এগিয়ে যাবে।

আরও পড়ুন:‘দলের সব থেকে বেশি চাপ সামলাতে হয় আমাকেই’, ভারত-পাক মহারণের আগে বললেন হার্দিক

 

 

 

 

Related articles

হাবড়া স্টেশনে বুলডোজার অ্যাকশন, গুঁড়িয়ে দেওয়া হল বামেদের পার্টি অফিসও

হকার উচ্ছেদে (Hawker Eviction) এবার কেন্দ্রের অধীনস্থ রেলের টার্গেট উত্তর ২৪ পরগনার হাবড়া স্টেশন (Habra Station)সংলগ্ন এলাকা। গভীর...

তৃণমূল আর ‘গদ্দার দল’-এর পার্থক্য খুঁজে সরব ডেরেক

লোরসভায় তৃণমূলে ভাঙন ধরিয়ে কাকলি ঘোষদস্তিদারের নেতৃত্বে ২০জনের কাছাকাছি সাংসদ যোগ দিয়েছেন NCPI-তে। সেই দল না কি এনডিএ...

মোদির ‘মালিক’ আদানিকে চোখ রাঙালে মূল্য চোকাতেই হবে, বিষোদ্গার কংগ্রেসের

আদানিকে চোখ রাঙাবে, কার সাধ্যি! সে শত্রু হোক বা বন্ধু... আদানির (Goutom Adani) দিকে চোখ তুলে তাকালে, তাঁকে...

মাটি চুরির অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR

'মাটি চুরি'র অভিযোগ! এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR দায়ের...