Tuesday, June 16, 2026

ধ্বংসস্তূপের নিচে শুধুই লা.শ, মরক্কোয় ভূমিক.ম্পে মৃ.তের সংখ্যা ছাড়াল ১০০০

Date:

Share post:

লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় (Morocco Earthquake) স্থানীয় সময় আনুমানিক রাত সাড়ে এগারোটা নাগাদ ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন জিওলজিকাল সার্ভের (Geological Survey of USA) তরফে জানানো হয়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮। ভূপৃষ্ঠ থেকে ১৮.৫ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। ভৌগোলিক মানচিত্রের হিসেব আটলাস পাহাড়ের ৫৬ কিলোমিটার পশ্চিমে ও মারাকেশের থেকে ৭২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম ওকাইমেডেন এলাকাই এই কম্পনের উৎস। এই ভূমিকম্পের বহু ছবি এবং ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।মরক্কোর স্বরাষ্টমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ১০০০ জনের বেশি মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের সংখ্যা ৩০০ জনেরও বেশি। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে মরক্কো।

শুক্রবার রাতে, কম্পনের জেরে অনেক মানুষ বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন বলেই স্থানীয় সূত্রে খবর। বহু বাড়ি , বড় বিল্ডিং তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মরক্কোর পাহাড়ি প্রত্যন্ত এলাকায় সময় মতো পৌঁছাতেই পারেনি উদ্ধারকারী। ফলে বাসিন্দারাই একে অন্যকে উদ্ধার করতে কাজে লেগে পড়েন। আল হাউজ, মারাকেশ, ওউরজাজাতে, আজিাল, চিকাউয়া এবং তারাউদান্তের বহু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাবাত, কাসাব্লাঙ্কা ও এসাউরার মতো উপকূলবর্তী এলাকায় বহু ক্ষয়ক্ষতি হয়েছে। কম্পনের জেরে বিদ্যুৎ ও টেলিকম সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সঙ্গে সঙ্গে। চারপাশ থেকে ভেসে আসতে থাকে শুধু কান্না আর আর্তনাদের শব্দ। যদিও সরকারিভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কত সেটা জানানো হয়নি কিন্তু মৃত এবং আহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন- রাজ্যে মহিলা কনস্টেবল পদের পরীক্ষা রবিবার, চলবে অতিরিক্ত বাস ও ট্রেন

Related articles

নেইমারকে নিয়ে বাড়ছে আশঙ্কা, জানুন তারকা ফুটবলারের চোটের আপডেট

মরক্কোর বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপের(World Cup) শুরুটা ভালো হয়নি ব্রাজিলের(Brazil) । গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামার আগে ধাক্কা...

জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ আপনি যদি সোনা বা রুপো...

কালীঘাটে বিধায়ক কুণালের উপর আক্রমণে পুলিশের জালে চন্দন-রবি, কী পরিচয় ধৃতদের!

প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে সোমবার বিকেলে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়ার সময় আক্রান্ত হন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল...

NEET-র প্রশ্ন ফাঁস রুখতে কঠোর পদক্ষেপ কেন্দ্রের, সাময়িক বন্ধ টেলিগ্রাম

নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড় দেশ। এবার সেই ঝুঁকি এড়াতে বড় পদক্ষেপ সরকারের। ভারতে সাময়িকভাবে ব্যান করা...