Wednesday, June 24, 2026

টলি আকাশে সিঁদুরে মেঘ, বন্ধ হতে পারে সিনেমা সিরিয়ালের শুটিং!

Date:

Share post:

টলিউডে (Tollywood) ফের কর্মবিরতির সম্ভাবনা। বন্ধ হয়ে যেতে পারে বাঙালির প্রিয় সিরিয়ালের শুটিং। ইন্ডাস্ট্রির বেশ কিছু প্রযোজক এবং ফেডারেশন, সিনে ভিডিয়ো অ্যান্ড স্টেজ সাপ্লায়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের(Cine Video and Stage Suppliers Welfare Association) সঙ্গে অসহযোগিতা করছে বলে অভিযোগ উঠছে। এভাবে চলতে থাকলে খুব তাড়াতাড়ি কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ভেন্ডার্স গিল্ড। এই সংস্থা টলিপাড়ায় শুটিংয়ের প্রয়োজনীয় জিনিস সরবরাহ করে থাকে। যে তালিকায় রয়েছে প্রপ্‌স থেকে শুরু করে লাইট-সহ আরও অনেক কিছুই । তাঁদের অভিযোগ ফেডারেশন ও প্রডিউসাররা বিভিন্ন দিক থেকে অসহযোগিতা করে যাচ্ছেন। এমনকি বেশ কিছু সাপ্লায়ারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যা সম্পূর্ণ অযৌক্তিক বলে তাঁদের মত, আর সেই কারণেই বড় সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছেন তাঁরা।

ভেন্ডার্স গিল্ডের সভাপতি সৈকত দাস (Saikat Das) জানিয়েছেন ফেডারেশন সহযোগিতা না করলে তাঁরাও কর্মবিরতির সিদ্ধান্ত নেবেন। যা কোনভাবেই বিনোদন জগতের (Entertainment Industry)জন্য শুভ ইঙ্গিত নয়। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস বলছেন, এই বিষয়ে এখনও পর্যন্ত কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করেননি তবে কোথাও সমস্যা হলে তা সমাধানের চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন তিনি। সত্যিই কি স্তব্ধ হতে চলেছে লাইট ক্যামেরা অ্যাকশনের ব্যস্ততা, চিন্তায় টলিপাড়ার একাংশ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...