Monday, April 6, 2026

প্রতিষ্ঠা দিবস থেকে রাজ্যজুড়ে পদযাত্রা DYFI-র, মোদি সরকারকে নিশানা করে ঘোষণা মীনাক্ষির

Date:

Share post:

দলীয় কর্মীদের উপর রাজনৈতিক আক্রমণের প্রতিবাদে আগামী ২ মাস রাস্তায় নামছে DYFI। সোমবার, কলকাতার দীনেশ মজুমদার ভবনে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষি মুখোপাধ্যায় (Meenakshi Mukharjee)। তিনি জানান, ৩ নভেম্বর প্রতিষ্ঠা দিবস থেকে রাজ্যজুড়ে পদযাত্রা কর্মসূচি নিচ্ছে DYFI।

এদিন সাংবাদিক বৈঠকে মীনাক্ষি বলেন, “৩ নভেম্বর থেকে আমরা রাস্তায় থাকব। কোচবিহার থেকে কলকাতা। এই দুমাস আমরা পদযাত্রা করব। কাজের দাবিতে। মানুষের লড়াইয়ের দাবিতে।“

আরও পড়ুন: সর্বত্রই লেখা ইন্ডিয়া: সংবিধান উদ্ধৃত করে মোদি সরকারকে তো.প মমতার

এদিন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক বলেন, করোনার পরে কাজের সমস্যা সব থেকে বড় বিপদ। এরপরেই কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করে মীনাক্ষি বলেন, ২০১৪ থেকে যারা দেশকে পরিচালনা করছে তাঁরা কাজের জায়গায় বাজেট কমাচ্ছে। প্রতি মাসে বেকারের সংখ্যা, বেকারত্বের হার বেড়ে যাচ্ছে। যারা কাজ খুঁজবে তারাও হতাশ হয়ে কাজ খুজছে না। আত্মহত্যা বাড়ছে। আত্মকেন্দ্রিকতা বাড়ছে। দেশে, রাজ্যে জাতি বিদ্বেষ, ধর্ম, ভাষার বিভেদ বাড়ছে।

একশো দিনের কাজের টাকা থেকে বেসরকারিকরণ- একের পর নীতিতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মীনাক্ষি। একই সঙ্গে তাঁদের কর্মী-সমর্থকরা রাজনৈতিক হেনস্থার শিকার বলে অভিযোগ করেন DYFI নেত্রী। বিনা করাণে তাঁরা জেলবন্দি বলেও অভিযোগ তাঁর। এরই প্রতিবাদে রাস্তায় নামছে বামেদের যুব সংগঠন।

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...