Saturday, April 4, 2026

সর্বত্রই লেখা ইন্ডিয়া: সংবিধান উদ্ধৃত করে মোদি সরকারকে তো.প মমতার

Date:

Share post:

বিরোধী জোটের নাম I.N.D.I.A. হওয়ার পর থেকেই ভয়ে কাঁপছে মোদি সরকার। সর্বত্র দেশের নামে বদলে ভারত করার চেষ্টায় রয়েছে তারা। এই পরিস্থিতিতে ভারতীয় সংবিধান থেকে উদ্ধৃত করে কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সোমবার, নবান্নে সাংবাদিক বৈঠকে মোদি সরকারকে বিঁধে মমতা বলেন, “ভারত তো বাংলা বা হিন্দিতে আমরাও বলি। আমাদের তো আপত্তি নেই। তাই বলে ইন্ডিয়া সরিয়ে দেওয়ার কোনও প্রয়োজন নেই। একটা শব্দ বদলে কি হবে? ইন্ডিয়া অ্যালায়েন্সের কথা মাথায় রেখে এমনটা করেছেন মনে হচ্ছে।“

আরও পড়ুন: দেশের নাম বদলাতে নাছোড় মোদি! ‘ইন্ডিয়া’ নামের সঙ্গে ব্রিটিশদের সম্পর্ক কী? জানালেন ইতিহাসবিদরা

ভারত-ইন্ডিয়া দ্বন্দ্ব নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের পাসপোর্ট থেকে সংবিধান- সবেতেই ইন্ডিয়া লেখা।“ এরপরেই সংবিধানের বিভিন্ন অংশ পোড়ে শোনান তিনি।

এর পরেই G-20-র লোগোর প্রসঙ্গ টেনে মমতা বলেন, “সেভাবে বলতে গেলে তো বলতে হয় G-20-র লোগোও লোটাস করেছেন। একটা রাজনৈতিক দলের সিম্বল তো ন্যাশানাল সিম্বল হতে পারে না। এগুলো একটু ভাবতে হয়।“ যদিও মুখ্যমন্ত্রীর কথায়, তিনি ঝগড়া করার জন্য এসব কথা বলেন না।

তবে, ‘এক দেশ এক ভোট’ প্রসঙ্গে এখনই কোনও মন্তব্য করতে নারাজ মমতা (Mamata Bandopadhyay)। তিনি বলেন, সংসদের বিশেষ অধিবেশনে কী নিয়ে আলোচনা হয়, সেটা জানানর আগে কোনও মন্তব্য করা উচিত নয়। তিনি বলেন, “বিল আসার পরই কিছু বলতে পারব। কোনও তথ্য বা বিল না থেকে অনুমানের ভিত্তিতে কিছু বলা বা করা ঠিক হবে না।“

 

 

 

Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...