Wednesday, June 24, 2026

মায়ের ওপর নৃ*শংস অত্যাচারের বদলা নিল ছেলে, কু*পিয়ে খু*ন বাবাকে

Date:

Share post:

মায়ের ওপর নৃশংস অত্যাচারের বদলা নিল ছেলে। বাবাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করল । আর এই দৃশ্য দেখে ফেলায় দাদুকেও সরিয়ে দিল ওই যুবক। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।। পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত যুবককে।

এই নৃশংস জোড়া খুনের ঘটনাটি ঘটেছে ৭ সেপ্টেম্বর রাতে। অভিযুক্ত যুবকের নাম জ্যাসমিন। জানা গিয়েছে, পারিবারিক অশান্তির জেরে বিক্রমজিৎ এবং তাঁর স্ত্রী আলাদা থাকতেন। তাঁদের মধ্যে আইনত বিচ্ছেদের প্রক্রিয়াও শুরু হয়েছিল। জ্যাসমিনের দাবি, মায়ের উপর বাবার অত্যাচারের কথা গোটা পরিবার জানত।
ঘটনার দিন রাতে গ্রেটার নয়ডার দানকাউর এলাকার বাল্লু খেরা গ্রামে নির্মীয়মাণ ফিল্ম স্টুডিওতে ছিলেন বিক্রমজিৎ এবং রামকুমার। গভীর রাতে সেখানেই হামলা চালায় অভিযুক্ত জ্যাসমিন। বাবা ঘুমাচ্ছিলেন । কুড়ুল দিয়ে গলায়, মুখে, মাথায় কুপিয়ে মারে বাবাকে। ছেলের চিৎকারে ঘুম ভেঙে যায় রামকুমারের। তাঁকেও একইভাবে খুন করা হয়।এর পর পাঁচিল টপকে পালিয়ে যান জ্যাসমিন। রক্তে ভেজা জামা ধুয়ে নিশ্চিন্তে ঘুমিয়েও পড়েন। যদিও পরদিন ওই ফিল্ম স্টুডিও থেকে জোড়া দেহ উদ্ধার হতেই শোরগোল শুরু হয়। গ্রেপ্তার করা হয় জ্যাসমিনকে।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...