Friday, April 3, 2026

পৃথিবী থেকে আর দূরত্ব বাড়ল সৌরযান,আরও একটি কক্ষপথ বদলে সূর্যের আরও কাছে আদিত্য এল ১

Date:

Share post:

পৃথিবী থেকে ক্রমশ সূর্যের দিকে এগিয়ে চলেছে ইসরোর সৌরযান আদিত্য-এল১। শনিবার রাতে আরও একটি কক্ষপথ বদলে ফেলেছে সে। ফলসরূপ পৃথিবী থেকে তার দূরত্বও বাড়ল সৌরযানের। ইসরো টুইট করে জানিয়েছে, কক্ষপথ পরিবর্তনের প্রক্রিয়া সফল হয়েছে। এর ফলে আদিত্য-এল১-এর গতি আরও খানিকটা বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুনঃঅনুর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়ন ভারত, দুই গোলদাতা ভরত লাইরেনজাম এবং লেভিস জংমিনলুন

পৃথিবীর টান কাটাতে আর দু’টি ধাপ পেরোতে হবে সৌরযানটিকে। শনিবারের সাফল্যের পর বর্তমানে সেটি চতুর্থ কক্ষপথে পৌঁছেছে। সেখানে আবর্তন সম্পন্ন হলে কক্ষপথ বদলে আদিত্য-এল১ পৌঁছবে পঞ্চম কক্ষপথে। তার পর আর এক বার ধাক্কা দিয়ে তাকে পৃথিবীর মাধ্যাকর্ষণের বাইরে পাঠিয়ে দেওয়া হবে।

পৃথিবীর টান কাটিয়ে ফেলার পর সূর্যের অভিমুখে কাঙ্ক্ষিত কক্ষপথ বা ল্যাগরেঞ্জ পয়েন্ট (এল১ পয়েন্ট)-এ পৌঁছতে আরও ১১০ দিন লাগবে আদিত্যের। সেখানে পৌঁছে সূর্যকে কাছ থেকে পর্যবেক্ষণ করবে সে।

ইসরো টুইটে জানিয়েছে, আদিত্য-এল১-এর তৃতীয় বারের কক্ষপথ বদল সফল হয়েছে। বেঙ্গালুরুর অফিস থেকে সৌরযানটিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এ ছাড়া, মরিশাস এবং পোর্ট ব্লেয়ার থেকে কৃত্রিম উপগ্রহটিকে পর্যবেক্ষণ করা হচ্ছে। কক্ষপথ পরিবর্তনের ফলে আদিত্য-এল১ ২৯৬ কিমি X ৭১৭৬৭ কিমি কক্ষপথে পৌঁছেছে। অর্থাৎ, কক্ষপথে আবর্তনের সময় পৃথিবীর সবচেয়ে কাছে এলে সৌরযানের দূরত্ব হবে ২৯৬ কিলোমিটার। সবচেয়ে দূরে গেলে দূরত্ব হবে ৭১,৭৬৭ কিলোমিটার। আদিত্য-এল১-এ পরবর্তী কক্ষপথ পরিবর্তনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে আগামী ১৫ সেপ্টেম্বর, রাত ২টোয়।

আদিত্য-এল১ ভারতের প্রথম সূর্য অভিযান। এর আগে সূর্যকে কেন্দ্র করে কোনও মহাকাশ অভিযানের পরিকল্পনা করেনি ইসরো। চন্দ্রযান-৩-এর মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান অবতরণ করানোর পরেই সূর্যের দিকে পা বাড়িয়েছে ইসরো।

 

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...