Friday, June 26, 2026

“শিরদাঁড়া বিক্রি করেননি বলেই অভিষেক, তাই ইডি-সিবিআইকে দিয়ে অভিষেককে হেনস্থা!”, দাবি তৃণমূলের

Date:

Share post:

একুশের বিধানসভা ভোটে দিল্লি টু বাংলা ডেইলি প্যাসেঞ্জারি করেও তৃণমূলের কাছে গো-হারা হারতে হয়েছে নরেন্দ্র মোদি-অমিত শাহদের। তারপর থেকেই শুরু রাজনৈতিক প্রতিহিংসা। কখনও তৃণমূল নেতা-নেত্রীদের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে লাগাতার হেনস্থা করা হচ্ছে তো কখনও ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার। শুরু থেকেই বিজেপির প্রতিহিংসা নিয়ে সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি আবার ধূপগুড়ির জেতা আসন অভিষেকের মাস্টার-স্ট্রোকে হারতে হয়েছে গেরুয়া শিবিরকে। যা আগুনে ঘৃতাহুতি দিয়েছে। সেই প্রতিহিংসা থেকেই INDIA জোটের বৈঠকের দিনই ফের অভিষেককে ইডির তলব বলেই দাবি করল তৃণমূল কংগ্রেস। আজ, মঙ্গলবার দুপুরে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক থেকে এমনটাই দাবি দলের রাজ্যের দুই মন্ত্রী শশী পাঁজা এবং পার্থ ভৌমিক।

এ প্রসঙ্গে তৃণমূলের বক্তব্য, “ধূপগুড়ির আসনটি ছিল বিজেপির দখলে। উপনির্বাচনে তৃণমূলের জয়ের পিছনে
বড় ভূমিকা নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই হারটা
মেনে নিতে পারেনি বিজেপি। আর সেই রাগই অভিষেকের উপর মেটানো হচ্ছে।” দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে পার্থ ভৌমিক বলেন, “আসলে অভিষেকের শিরদাঁড়া সোজা, শুভেন্দুর মতো শিরদাঁড়া বিক্রি করেননি. সেকারণেই বারেবারে উদ্দেশ্য প্রণদিতভাবে গুরুত্বপূর্ণ কর্মসূচির দিনগুলোতে জিজ্ঞাসাবাদের নামে ডেকে হেনস্থা ও বিব্রত করার চেষ্টা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তের মুখোমুখি হতে ভয় পান না৷ সেটা আগামীকাল ফের প্রমাণ হয়ে যাবে।” বিজেপির শাখা সংগঠন নয়, ইডি-সিবিআই আধিকারিকদের মেরুদন্ড সোজা রাখারও পরামর্শ দিয়েছেন পার্থ ভৌমিক। তাঁর কথায়, “ইডি, সিবিআই কর্তাদের বলছি, খামোখা নিজেদের আত্মসম্মান ক্ষুন্ন হতে দিচ্ছেন কেন? আর তো ৬ মাস, তারপর তো ভোট!”

অন্যদিকে, দিল্লিতে সদ্যসমাপ্ত জি-২০ সম্মেলনের প্রসঙ্গ টেনে মন্ত্রী শশী পাঁজা বলেন, “জি-২০ সম্মেলনের জন্য বাজেটে ৯৯০ কোটি বরাদ্দ ছিল, অথচ ৪ হাজার কোটি টাকা ব্যয় করা হল৷ এই বিপুল পরিমাণ অর্থ নষ্টের জবাব দেবে কে? এতে ভারতের কী শিল্পোন্নতি হল? বাংলার বাড়ি প্রকল্প, ১০০ দিনের কাজের বেলায় টাকা নেই, অথচ এসবে খরচ করার টাকা আছে! বিজেপি এভাবে যত বাংলার সঙ্গে বঞ্চনা করবে ধূপগুড়ির মতো প্রতিটা ভোটে বাংলার মানুষ তার জবাব ফিরিয়ে দেবে।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...