Friday, June 26, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) এশিয়া কাপের সুপার ফোরের ম‍্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বড় জয় ভারতের। পাকিস্তানকে হারাল ২২৮ রানে। ম‍্যাচে দুরন্ত ইনিংস খেলেন বিরাট কোহলি-কে এল রাহুল। দু’জনই শতরানে অপরাজিত। বল হাতে পাঁচ উইকেট কুলদীপ যাদবের।

২) দুরন্ত প্রত‍্যাবর্তন কে এল রাহুলের। চোট সারিয়ে সবে মাত্র দলে ফিরেছেন। আর ম‍্যাচে ফিরেই দারুণ ফর্মে রাহুল। পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণাত্মক খেলে ১১১ রান অপরাজিত তিনি। ইনিংস সাজান ১২ টার চার, ২টো ছক্কা দিয়ে। এই শতরানের সুবাদে একদিনের ক্রিকেটে ষষ্ঠ লতরান করলেন তিনি।

৩) দুরন্ত ইনিংস খেলেন বিরাট কোহলিও। পাকিস্তানের বিরুদ্ধে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেন কোহলি। এই ইনিংসের সুবাদে একদিনের ক্রিকেটে ১৩ হাজার রান হয়ে গেল কোহলির। এরপাশাপাশি একদিনের ক্রিকেটে ৪৭ তম শতরান করলেন বিরাট কিং কোহলি।

৪) মঙ্গলবার আবার মাঠে নামতে চলেছে ভারত। এবার প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এশিয়া কাপে ভারতের কঠিন সূচিতে ক্লান্তির কথা জানালেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে দলকে জেতানোর পরে জানিয়ে দিলেন, শ্রীলঙ্কার এই গরমে টানা তিন দিন খেলা বেশ ক্লান্তির।

৫) জঙ্গিদের কবলে পাকিস্তানের ছয় ফুটবলার! ভয়ঙ্কর এই ঘটনা ঘটেছে বালুচিস্তানের দেরা বুগতি জেলার সুই শহরে। অপহৃত ছয় ফুটবলারদের বয়স ১৭ থেকে ২০ বছরের মধ্যে। অপহৃতদের উদ্ধার করতে তল্লাশি শুরু চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন:পাকিস্তানের বিরুদ্ধে বড় জয় ভারতের, পাঁচ উইকেট কুলদীপ যাদবের

 

 

 

 

 

 

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...