Friday, June 26, 2026

বিদেশ সফরে মমতা,দেড় ঘণ্টা দেরিতে ছাড়বে মুখ্যমন্ত্রীর বিশেষ বিমান

Date:

Share post:

আজ বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাই হয়ে স্পেন যাবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দমদম বিমানবন্দর থেকে সকাল সাড়ে ৮টা নাগাদ দুবাইগামী বিশেষ বিমানে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু,প্রায় দু’ঘণ্টা ঘণ্টা দেরিতে দুবাইগামী বিশেষ বিমানটি ছাড়বে বলে জানা গিয়েছে।সাড়ে ১০টা নাগাদ বিমানটি ছাড়ার কথা। তবে কী কারণে বিমান বিলম্ব, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

আরও পড়ুনঃ রাজ্যে বিনিয়োগ আনতে বিশেষ উদ্যোগ! মঙ্গলেই স্পেন-দুবাই সফরে মুখ্যমন্ত্রী
প্রায় ৫ বছর পর বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।২৩শে সেপ্টেম্বর পর্যন্ত স্পেনে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই বিদেশ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১২ দিন বিদেশ থাকাকালীন রোজই তিনি জরুরি বৈঠকে ব্যস্ত থাকবেন। মূলত লগ্নি আনার লক্ষ্যেই এই সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বিদেশের অনুষ্ঠান নিয়ে বিস্তারিত বলেন৷ তিনি জানান, প্রথমে তিনি যাবেন মাদ্রিদ, সেখান থেকে বার্সেলোনাতেও যাবেন৷ সেখানকার অনুষ্ঠান সেরে তিনি আসবেন দুবাইয়ে৷ সেখানে একটি বাণিজ্য সম্মেলন আছে৷ সেটি সেরে তিনি দেশে ফিরবেন৷

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...