Saturday, June 27, 2026

পঙ্কজ রায়ের বাড়িতে পরিচারিকা নির্যা*তনের মা*মলা, পুলিশের কাজে বির*ক্ত আদালত

Date:

Share post:

রাজ্যের প্রাক্তন ক্রিকেটারের কলকাতার বাড়িতে পরিচারিকা নির্যাতনের (ex cricketer pankaj roy house maid abuse case)অভিযোগ উঠতেই রীতিমতো শোরগোল পড়ে গেছিল। সেই মামলার শুনানিতে আদালতে (Calcutta High Court) ভর্ৎসনার মুখে পুলিশ (Shyampukur Police)। বিচার প্রক্রিয়া চলাকালীন অভিযুক্তদের হঠাৎ ফোন করতে নির্দেশ দেন বিচারপতি। সরাসরি বিচারপতির প্রশ্ন পঙ্কজ রায়ের নাতি ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ থাকলেও কেন এখনও তাঁরা অধরা? জয় সেনগুপ্তর (Jay Sengupta)প্রশ্নবাণে কার্যত অসহায় দেখায় শ্যামপুকুর থানার পুলিশকে (Shyampukur Police Station)। আগামী ৫ অক্টোবর ফের শুনানির দিন ধার্য করা হয়েছে।

পঙ্কজ রায়ের নাতি পুষ্কর রায় ও পুত্রবধূ মিতা রায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলেন কুমারটুলির বাড়ির পরিচারিকা। শারীরিক মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে। বাড়িতে কাজের সময় তাঁকে লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন ওই পরিচারিকা। নির্যাতিতার আইনজীবী আদালতে জানান, প্রথম থেকেই এই মামলায় অসহযোগিতা করে এসেছে শ্যামপুকুর থানার পুলিশ। ঘটনার দিন রক্তাক্ত অবস্থাতেই থানায় অভিযোগ জানালেও কোনও সুরাহা মেলেনি। একাধিকবার নির্যাতনের পর মেডিক্যাল রিপোর্ট নিয়ে আসতে বলা হয়। এরপরই বিচারপতি বলেন অভিযুক্তদের দুজনের যে কোনও একটি মোবাইলে ফোন করুন। তিনি ফোন সুইচ অফ পাওয়া যাবে বলেও জানান। ঠিক তাই হয়। এরপর বিচারপতি স্পষ্ট নির্দেশ দেন আগামী ৫ অক্টোবর তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে আদালতে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...