Thursday, June 25, 2026

সাড়ে ৬ ঘন্টা পর ইডি দফতর থেকে বেরিয়ে নুসরত বললেন ‘সব প্রশ্নের উত্তর দিয়েছি’

Date:

Share post:

হাতে নথি নিয়েই মঙ্গলবার নির্ধারিত সময়ের ১৫মিনিট আগে ইডি দফতরে হাজিরা দেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান। এদিন বেলা পৌনে ১১টা নাগাদ সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে ঢুকেছিলেন। আর বিকেল ৫টা বেজে ১৫ মিনিট নাগাদ অর্থাৎ, প্রায় সাড়ে ৬ঘণ্টা ইডি দফতরে থাকার পর বাইরে আসেন নুসরত। এরপর সোজা গাড়ি চেপে বেরিয়ে যান। যাওয়ার আগে একটাই প্রতিক্রিয়া ছিল তারকা সাংসদের। সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন, ‘সব প্রশ্নের উত্তর দিয়েছি। সম্পূর্ণ সহযোগিতা করেছি’।

জানা গিয়েছে, ইডির চার আধিকারিক জিজ্ঞাসাবাদ করেন নুসরতকে, উপস্থিত ছিলেন এক মহিলা অফিসারও। যে সংস্থার বিরুদ্ধে অভিযোগ, সেই সংস্থার সঙ্গে আর্থিক লেনদেনের প্রসঙ্গ, তাঁর ফ্ল্যাট কেনা নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয় নুসরতকে, এমনকী ডিরেক্টর হিসাবে কী কী দায়িত্ব ছিল তাঁর, তাও জানতে চাওয়া হয় সাসংদের কাছ থেকে। তাঁর স্টেটমেন্ট রেকর্ড করা হয়। যদি প্রয়োজন হয়, তাহলে ফের তাঁকে ডেকে পাঠানো হবে, এমনটাই খবর।

গত, ৫ সেপ্টেম্বর নুসরতকে নথি সহ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। এদিন হাতে নথি নিয়েই ইডি দফতরে হাজির হন তিনি। নুসরতের বিরুদ্ধে ফ্ল্যাট প্রতারণার অভিযোগ। ২০১৪ সালে প্রায় কয়েকশো ব্যক্তি ফ্ল্যাট পিছু ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে দিয়েছিলেন। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ৩ বছরের মধ্যেই তাঁর নিজেদের ফ্ল্যাট পাবেন। সেই তিনবছর পেরিয়েছে বহু আগেই। কিন্তু ফ্ল্যাট মেলেনি। অভিযোগ মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামের এক সংস্থার বিরুদ্ধে। যার অন্যতম ডিরেক্টর নুসরত।

পাশাপাশি আরও অভিযোগ ছিল, ফ্ল্যাট দুর্নীতির টাকা দিয়ে নিজের ফ্ল্যাট কিনেছেন তিনি। অভিযোগের কথা প্রকাশ্যে আসার পর নুসরত সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, ‘৩০০ শতাংশ চ্যালেঞ্জ করতে পারি যে, আমি দুর্নীতিতে যুক্ত নই।’

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...