Wednesday, June 24, 2026

লিপস অ্যান্ড বাউন্ডসে দুর্নীতির ১০ পয়সা ঢুকেছে প্রমাণ করুন: ইডিকে চ্যালেঞ্জ অভিষেকের

Date:

Share post:

টানা সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। CGO কমপ্লেক্স থেকে বেরিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকেই চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। বললেন, “লিপস অ্যান্ড বাউন্ডসে নিয়োগ দুর্নীতির দশ পয়সা ঢুকেছে প্রমাণ করে দেখান। আমি চ্যালেঞ্জ করছি।”

বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সে ঢোকেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যখন বেরোন তখন ঘড়ির কাঁটা নটা ছুঁয়েছে। বেরিয়ে বৃষ্টির মধ্যে হাসিমুখে অভিষেক বলেন, আগে শূন্য ছিল, আজ -২। দফতরের সামনে দাঁড়িয়েই ইডিকে (ED) চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক। তাঁর কথায়, লিপস অ্যান্ড বাউন্ডসে ১০ পয়সা দুর্নীতি থাকলে তা প্রমাণ করতে হবে আর প্রমাণ করতে গেলে ট্রায়াল শুরু করতে হবে। এরপরেই অভিষেক বলেন ইডি-সিবিআইয়ের হাতে যে মামলা গিয়েছে তা বছরের পর বছর চলছে। অথচ এখনও ট্রায়াল শুরু হয়নি। উদাহরণস্বরূপ সারদা মামলার কথা তোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ৯ বছরে সেই মামলার ট্রায়াল শুরু করতে পারিনি সিবিআই। “পার্থ চট্টোপাধ্যায় এতদিন গ্রেফতার হয়েছেন, কি হয়েছে? সারদা, নারদ তদন্তে এতো বছর ধরে তদন্ত চলছে, কি অগ্রগতি হয়েছে?” প্রশ্ন তোলেন অভিষেক।

এরপরেই তীব্র আক্রমণ করে তৃণমূলে সর্বভারতির সঙ্গে সাধারণ সম্পাদক বলেন, “আগামিকাল মামলার শুনানি আছে, আমার চ্যালেঞ্জ ইডিকে। আগামিকাল আপনারা আমার স্টেটমেন্ট জমা দিন।”

 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেগে অভিষেক বলেন, “আমার দলের যাঁরা নারদ কেলেঙ্কারিতে জড়িত তাদের সবার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হোক। কিন্তু শুভেন্দু অধিকারীকে দিয়ে শুরু হোক।” তাঁর কথায়, “আমি তৃণমূল করি বলে আমার জন্য আইন আলাদা আর কেউ বিজেপিতে গেলে তাঁর জন্য নিয়ম আলাদা হতে পেতে না। তদন্তকারী সংস্থা নিরপেক্ষ তখনই বলব, যখন টিভির পর্দায় যাকে টাকা নিতে দেখা গিয়েছে, তাঁকে গ্রেফতার করবে”। সাংবাদিকদের সাবধানে বাড়ি ফিরতে বলে হাসিমুখে ইডির দফতর ছাড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- অনন্তনাগে সেনা-জ.ঙ্গি গু.লির ল.ড়াই, শ.হিদ ২ সেনাকর্তা ও ১ পুলিশ অফিসার

 

 

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...