Saturday, March 28, 2026

‘কেন্দ্রীয় মন্ত্রী দুর্নীতিগ্রস্ত’, অভিযোগের জেরে বহিষ্কৃত BJP বিধায়ক

Date:

Share post:

কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের জেরে দল থেকে বহিষ্কার করা হল রাজস্থান(Rajsthan) বিধানসভা প্রাক্তন স্পিকার এবং শাহপুরার বিধায়ক কৈলাশ মেঘওয়ালকে(Kailash Meghwal)। বিজেপির(BJP) এই বিধায়কের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের নোটিশ জারি করে তাঁকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে বিজেপির অন্দরে।

সম্প্রতি, বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন বিজেপি বিধায়ক কৈলাশ মেঘওয়াল। তাঁর বক্তব্য ছিল অর্জুন যখন কালেক্টর ছিলেন, তখন তিনি দরিদ্র এবং তফসিলি বর্ণের মানুষের সাথে দুর্নীতি করেছিলেন এবং দুর্নীতির অভিযোগ থেকে বাঁচতে তিনি রাজনীতিতে এসে সাংসদ হয়েছিলেন। এছাড়া এ বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার কথাও বলেছেন তিনি। এই ঘটনায় রাজস্থান বিজেপির অন্দরে রীতিমতো শোরগোল শুরু হয়। রাজ্য বিজেপি সভাপতি সিপি জোশীর নির্দেশে, রাজ্য সংগঠনের শৃঙ্খলা কমিটি কৈলাশ মেঘওয়ালের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে কারণ দর্শানোর নোটিশ জারি করে ১০ দিনের মধ্যে তার জবাব চেয়েছিল। এরপরই কৈলাসের বিরুদ্ধে পদক্ষেপ করে দল। দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হল তাঁকে। দলের তরফে শাস্তি পাওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ছ’বারের বিধায়ক মেঘওয়াল দলের মধ্যে দলাদলির অভিযোগ করে বলেন, বিজেপিতে বসুন্ধরা রাজেকে সরানো হচ্ছে এবং তার সমর্থকদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে।

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...