Friday, April 3, 2026

‘এক দেশ এক নির্বাচন’ নীতিতে আকাশছোঁয়া খরচ! ফের ভাঁওতা মোদির

Date:

Share post:

মোদি সরকারের এক দেশ এক নির্বাচন (One Nation One Election) নিয়ে জল্পনা থেকে শুরু করে বিতর্ক কম হয়নি। এই অবস্থায় সমীক্ষায় উঠে এল নির্বাচনী খরচ সংক্রান্ত তথ্য। আর তাতেই চোখ কপালে উঠেছে সবার। সেন্টার ফর মিডিয়া স্টাডিজের প্রধান তথা নির্বাচন ও নির্বাচনী খরচ সংক্রান্ত বিখ্যাত সমীক্ষক ও লেখক এন ভাস্কর রাও (N Bhaskar Rao)দাবি করেছেন যে, ‘এক দেশ এক নির্বাচন’ নীতি কার্যকর করতে গেলে প্রায় দশ লক্ষ কোটি টাকা খরচ হতে পারে। যদিও সেখানে জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India) খরচ হবে মাত্র ২০ শতাংশ। যে বিজেপি খরচ কম হবে বলে এই নতুন নীতি প্রয়োগ করতে চাইছে, সেটা যে আসলে পুরো মিথ্যে তা এই সমীক্ষার রেজাল্টেই স্পষ্ট। অর্থাৎ দেশের মানুষকে ফের ধোঁকা দেওয়ার চেষ্টা কেন্দ্র সরকারের (Central Government)।

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, সব রাজনৈতিক দলের তরফে প্রস্তুতি শুরু হয়ে গেছে। ২০২৪ সালের আসন্ন লোকসভা নির্বাচনে আনুমানিক ১.২০ লক্ষ কোটি টাকা খরচ হতে চলেছে বলে দাবি করেছেন ভাস্কর রাও। যদিও এর মধ্যে প্রচারে অনেকটা টাকা ব্যয় হবে বলে সমীক্ষায় বলা হয়েছে। এর মধ্যে নয়া ইভিএমের (EVM) খরচ ধরা হয়নি। এবার যদি দেশের প্রায় সাড়ে চার হাজার বিধানসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে এর সঙ্গে খরচ হবে আরও তিন লক্ষ কোটি টাকা। দেশের ৫০০ পুরসভার নির্বাচন একসঙ্গে আয়োজন করা হলে আরও আনুমানিক এক লক্ষ কোটি টাকা এবং ৬৫০টি জেলা পরিষদ , ৭ হাজার পঞ্চায়েত সমিতি, ২.৫ লক্ষ গ্রাম পঞ্চায়েত নির্বাচন একসঙ্গে হলে খরচ হবে ৪.৩০ লক্ষ কোটি টাকা। তাহলে সব মিলিয়ে হিসেব করলে খরচ হচ্ছে প্রায় ১০ লক্ষ কোটি টাকা। অতএব খুব স্বাভাবিক ভাবেই খরচ কমাতে এক দেশ এক নির্বাচনের পক্ষে যে সওয়াল করছে বিজেপি, তার বাস্তবতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলছেন বিরোধীরা।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...