Saturday, April 4, 2026

সবুজসাথী প্রকল্প: নবম দফায় ১৫ লক্ষ সাইকেল বিলি করবে রাজ্য

Date:

Share post:

চলতি বছর রাজ্য সরকারের সবুজসাথী প্রকল্পের নবম দফায় স্কুল পড়ুয়াদের ১৫ লক্ষ সাইকেল বিলি করা হবে। এই সংখ্যক সাইকেল সরবরাহ করার জন্য ইতিমধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে।

গতবারের চেয়ে এই সংখ্যা প্রায় তিন লক্ষ বেশি। জানা গেছে স্কুলগুলি থেকে আসা রিপোর্ট পরীক্ষা করার পর কোন জেলায় কত সাইকেল পাঠানো হবে তা চূড়ান্ত করা হয়েছে। তবে স্কুলে স্কুলে সাইকেল বিলির কাজ শুরু হতে আরও কিছুটা সময় লাগবে। এবার সাইকেল বণ্টনের জন্য প্রতিটি ব্লকে একটি করেই ‘ডেলিভারি পয়েন্ট’ চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। দপ্তরের রিপোর্ট অনুযায়ী অষ্টম দফায় ১২ লক্ষ পড়ুয়াকে সাইকেল দেওয়ার কথা ছিল। কিন্তু এখনও পর্যন্ত সাইকেল পেয়েছে ১১ লক্ষ ৩৩ হাজারের বেশি ছাত্রছাত্রী। এদিকে, ২০১৫-১৬ সাল থেকে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত ১১ কোটির বেশি সাইকেল বিলি করেছে সরকার।

আরও পড়ুন- মিডিয়া ট্রায়াল রুখতে কঠোর সুপ্রিম কোর্ট, গাইডলাইন তৈরির নির্দেশ

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...