Wednesday, June 24, 2026

যৌ.ন নির্যাতনের ক্ষেত্রে মহিলা বসদের সা.জা কী? নয়া ‘দণ্ড সংহতি’ নিয়ে প্রশ্ন খোদ বিজেপি সাংসদের

Date:

Share post:

পদোন্নতি বা চাকরি দেওয়ার লোভ দেখিয়ে প্রায়শই পুরুষ বসদের বিরুদ্ধে মহিলা কর্মীদের যৌন নির্যাতনের অভিযোগ সামনে আসে। এর বিরুদ্ধে কড়া পদক্ষেপের সুপারিশ রয়েছে নতুন দণ্ড সংহিতায়। কিন্তু পুরুষদের বদলে এবার মহিলা বসরাও (Lady Boss) সমান দোষে দুষ্ট হলে সেক্ষেত্রে কী শাস্তি হবে? দণ্ড সংহিতা বিল নিয়ে এমনই প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ নীরজশেখর (Neeraj Sekhar)। তবে সাংসদের পরামর্শ বস পুরুষ হন বা নারী, লিঙ্গ নির্বিশেষে একই শাস্তি দেওয়া হোক এমন ‘বস’-দের। আর বিজেপি সাংসদের এমন প্রশ্নে রীতিমতো নাস্তানাবুদ মোদি সরকার (Modi Govt)। উল্লেখ্য, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম— দেশের আইন-শৃঙ্খলার খোলনলচে বদলে দেওয়া তিনটি বিল নিয়ে উঠেপড়ে লেগেছে কেন্দ্রের মোদি সরকার। আর সেই বিলের ভুল ত্রুটি নিয়েই প্রশ্ন তুললেন খোদ দলেরই সাংসদরা। বিরোধীদের অভিযোগ, স্থায়ী কমিটির বৈঠকে বিরোধীদের বক্তব্য বৈঠকের কার্যবিবরণীতে নথিভুক্ত করা হচ্ছে না। স্থায়ী কমিটির চেয়ারম্যান ব্রিজলালের কাছে চিঠি লিখে অভিযোগ জানান, কমিটির সদস্য তথা তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek Obrien)। চিঠিতে তিনি লেখেন, গত মাসে কমিটির বৈঠকে ডিএমকে সাংসদ দয়ানিধি মারান একটি বিবৃতি দিয়েছিলেন। চিঠিও লিখেছিলেন চেয়ারম্যানকে। কিন্তু দয়ানিধির বিবৃতি বা চিঠির বিষয়টি স্থায়ী কমিটির কার্যবিবরণীতে কোথাও সেই বিবৃতির উল্লিখিত নেই। পাশাপাশি  স্থায়ী কমিটির কাছে যে বিশেষজ্ঞদের ডাকা হয়েছে, তাঁদের সবার থেকে মতামত নেওয়ার জন্য সওয়াল করেছেন ডেরেক।

পদোন্নতি বা চাকরি দেওয়ার নামে জোর করে যৌন নির্যাতনের অভিযোগ হামেশাই শোনা যায়। সরকারি বা বেসরকারি-অধিকাংশ ক্ষেত্রেই এমন অত্যাচারের শিকার হন মূলত মহিলারাই। আর সেকারণেই কেন্দ্র সরকারের আনা দণ্ড সংহিতা বিলে পুরুষ বসদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। আর ঘটনায় তাঁরা দোষী প্রমাণিত হলে আর্থিক জরিমানার পাশাপাশি দশ বছরের কারাদণ্ডের সুপারিশও আছে নতুন দণ্ড সংহিতায়। কিন্তু যদি এর উল্টোটা হয়? যদি কোনও মহিলা বস অধস্তন পুরুষ কর্মীর যৌন নির্যাতন করেন, সে ক্ষেত্রে কী হবে? বুধবার দণ্ড সংহিতা বিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে আলোচনার সময়ে এমনই প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ নীরজশেখর।

এদিন নীরজের প্রশ্নে সমর্থন জানান, বিজেপির দিলীপ ঘোষ সহ একাধিক সাংসদ। তবে নীরজদের মতে, বর্তমান যুগে দ্রুত এগিয়ে চলেছে সময়। বহু সংস্থার সিইও এখন মহিলা। তা হলে কেন অভিযোগের তির কেবলমাত্র পুরুষদের দিকেই উঠবে? কেন ছাড় পাবেন মহিলা ‘বস’-রা? তা নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের ছেলে।

 

 

 

 

Related articles

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...