Saturday, April 4, 2026

মেসিকে ছাড়াই আর্জেন্টিনা ৩-০ গোলে নাস্তানাবুদ করল বলিভিয়াকে

Date:

Share post:

সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার জন্য বলিভিয়ায় খেলতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছে বিশ্বের একাধিক দেশের নামিদামী ফুটবলাররা সমস্যায় পড়েছেন।এই সমস্যায় এর আগে আর্জেন্টিনাও পড়েছে। তবে এবার বলিভিয়াকে তাদের দেশে গিয়ে ৩-০ গোলে উড়িয়ে দিলেন লা আলবিসেলেস্তেরা। তাও মেসিকে ছাড়াই। যা কোচ লিওনেল স্কালোনিকে বাড়তি মনোবল জুগিয়েছে।আর্জেন্টিনার হয়ে গোল তিনটি করেন এনজো ফার্নান্দেজ, নিকালাস ত্যাগলিয়াফিকো ও নিকোলাস গঞ্জালেস। বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ২টি ম্যাচ পরপর জিতে ৬ পয়েন্ট হয়ে গেল আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা পর্বের শীর্ষেই রইল তারা।

বুধবারের আগে পর্যন্ত ১৪ ম্যাচের মধ্যে ৯ বারই জিতেছিল আর্জেন্টিনা। মাত্র ২ বার আর্জেন্টিনাকে হারিয়েছিল বলিভিয়া। ৩টি ম্যাচ ড্র হয়েছে। বুধবার ভারতীয় সময় ভোরে বলিভিয়াকে ৩-০ হারিয়ে দশম জয় পেল আর্জেন্টিনা।অনেকেই ম্যাচ দেখতে এসেছিলেন লিওনেল মেসিকে দেখবেন বলে। আর্জেন্টিনার মহাতারকা বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে রয়েছেন দুরন্ত ছন্দে। ইকুয়েডরের বিরুদ্ধে আগের ম্যাচে ফ্রি কিক থেকে অনবদ্য গোল করেছিলেন। তবে বুধবারের ম্যাচে তাঁকে খেলানো হয়নি।মেসির পরিবর্তে দলকে নেতৃত্ব দেন অ্যাঙ্খেল দি মারিয়া।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে আর্জেন্টিনা। কিক অফের ৩ মিনিটের মাথায় রদ্রিগো দে পলের শট কোনওমতে আটকায় বলিভিয়া। ম্যাচের ১০ মিনিটে প্রথম ফ্রি কিক পায় আর্জেন্টিনা। দি মারিয়ার শট থেকে চেষ্টা করেও গোলমুখ খুলতে পারেননি ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি।১৩ মিনিটে এনজ়ো ফার্নান্দেজের দূরপাল্লার শট অল্পের জন্য বাঁচিয়ে দেন বলিভিয়ার গোলকিপার ভিসকারা।

৩১ মিনিটে বলিভিয়ার গোলমুখ খুলতে সমর্থ হয় আর্জেন্টিনা। হুয়ান আলভারেজ বল বাড়ান বক্সের ডানদিকে থাকা দি মারিয়াকে। তিনি বল বাড়ান এনজো ফার্নান্দেজকে। নিখুঁত ওয়ান টাচে গোল করেন ফার্নান্দেজ। ৩৬ মিনিটে ক্রিস্তিয়ান রোমেরোকে ফাউল করায় লাল কার্ড দেখেন রবার্তো ফার্নান্দেজ। বিরতির আগে গোল করে ২-০ করেন ত্যাগলিয়াফিকো। আন্তর্জাতিক ফুটবলে তাঁর প্রথম গোল। ৮৩ মিনিটে ৩-০ করেন নিকোলাস গঞ্জালেজ।এরপর শত চেষ্টা করেও বলিভিয়া ব্যবধান কমাতে পারেনি।

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...