Saturday, April 4, 2026

‘হিন্দি দিবস’ এর নামে জোর করে হিন্দি চাপানোর বিরু.দ্ধে রাজপথে ম.শাল মিছিল বাংলা পক্ষর!

Date:

Share post:

আজ ১৪ ই সেপ্টেম্বর, হিন্দি দিবস (Hindi Day)। বাংলা সহ সমস্ত অহিন্দি ভাষার দ্বিতীয় শ্রেণীর হওয়ার দিন। দেশের কেন্দ্র সরকার (Government of India) হিন্দি ভাষার ব‍্যবহার ও প্রসারকে উৎসাহিত করতে, হিন্দি ভাষা সকলের মধ্যে চাপিয়ে দিতে আজকের দিনটিকে বেছে নিয়েছে বলে অভিযোগ উঠছে। শুধু আজকের দিনটিই নয় এক পক্ষকাল ধরে সব কেন্দ্রীয় প্রতিষ্ঠানে ‘হিন্দি পক্ষ’ পালনের নামে প্রশাসনিক থেকে শিক্ষা, সবস্তরেই হিন্দি ব‍্যবহার করতে উৎসাহিত বা বাধ‍্য করা হয় বলে অভিযোগ তুলে আজ রাস্তায় নেমে প্রতিবাদ করল বাংলা পক্ষ (Bangla Pokkho)।

বৃষ্টি উপেক্ষা করে মশাল মিছিলে বাঙালির গর্জন দেখলো কলকাতার রাজপথ। বাংলা পক্ষ আজ রবীন্দ্রসদন চত্বর থেকে হাজরা মোড় পর্যন্ত এই মিছিলে অংশ নেয়। মিছিলে হিন্দি আগ্রাসন তথা হিন্দি সাম্রাজ‍্যবাদ ধ্বংস করার দাবি করা হয়। মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের সাধারন সম্পাদক অধ‍্যাপক গর্গ চট্টোপাধ‍্যায়(Garga Chatterjee)। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক তথা শীর্ষ পরিষদ সদস‍্য কৌশিক মাইতি, কলকাতা জেলার সম্পাদক অরিন্দম চট্টোপাধ্যায়, উত্তর চব্বিশ পরগনা শহরাঞ্চলের সম্পাদক পিন্টু রায়, উত্তর চব্বিশ পরগনা শিল্পাঞ্চলের সম্পাদক মামুদ আলি মন্ডল, উত্তর চব্বিশ পরগনা গ্রামীনের সম্পাদক দেবাশিস মজুমদার, দক্ষিণ চব্বিশ পরগনার সম্পাদক প্রবাল চক্রবর্তী প্রমুখ নেতৃত্বরা। মিছিল শেষে হাজরা মোড়ের পথসভা থেকে গর্গ চট্টোপাধ‍্যায়, আজকের দিনটিকে সকল অহিন্দি জাতির জন‍্য ‘কালো দিন’ আখ‍্যাদিয়ে বলেন “আজ থেকে প্রতিটা বছর বাংলা জুড়ে ১৪ ই সেপ্টেম্বর দিনটিকে মশাল মিছিল করে কালো দিন হিসাবে পালন করবে। বাংলা ভাষার সমানাধিকার চাই। আমরা হিন্দি বিরোধী না। আমরা হিন্দি সাম্রাজ্যবাদ বিরোধী।” কৌশিক মাইতি বলেন “বাংলা পক্ষ হিন্দি ভাষার বিপক্ষে নয়, কিন্তু হিন্দি চাপিয়ে দেওয়ার বিপক্ষে।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...