Saturday, March 7, 2026

সৌরভের বায়োপিকে সচিন! কী বললেন মাস্টার ব্লাস্টার?

Date:

Share post:

অবশেষে গতি পেতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Saurav Ganguly) বায়োপিক। সৌরভের ব্যস্ততা এবং বায়োপিকের দায়িত্বে থাকা লভ প্রোডাকশন হাউজের কিছুটা অন্য সিনেমার কারণে ধীরগতিতে চলছিল সৌরভের বায়োপিক তৈরির কাজ। তবে এবার আর ধীর নয়, কারণ ‘মহারাজের’ বায়পিকের কাজে গতি আনতে এ বার ময়দানে নামলেন ‘মাস্টারব্লাস্টার’। ভাবছেন সৌরভের বায়োপিকে সচিনের (Sachin Tendulkar) ভূমিকা কী! তাই তো?

সৌরভের বায়োপিকের স্ক্রিপ্ট লেখার কাজ শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে ‘মহারাজের’ জীবনের বিভিন্ন গল্প বা মুহূর্ত অডিও রেকর্ড করে নেওয়া হচ্ছে। সৌরভ নিজে একাধিকবার তাঁর জীবনের জানা-অজানা সব গল্প শুনিয়েছেন নির্মাতাদের। এবার সৌরভের সতীর্থদের কাছ থেকে গল্প শোনার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই ভিভিএস লক্ষ্মণ, হরভজন, সেওয়াগরা ‘দাদা’-কে নিয়ে নিজেদের অভিজ্ঞতা এবং মুহূর্ত শেয়ার করেছেন। সৌরভের বায়োপিকের নির্মাতা লাভ রঞ্জন ও অঙ্কুর গর্গ দেশের বিভিন্ন প্রান্ত ঘোরাঘুরি করে সৌরভের বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন। মহারাজের পরিবারের সদস্যদের থেকেও সৌরভ সম্পর্কে তথ্য নেওয়া হয়েছে। সেইমতো সৌরভের ক্রিকেট জীবনের সবচেয়ে কাছের বন্ধু তথা ওপেনিং পার্টনার সচিনের থেকে যাবতীয় তথ্য এবং স্পেশাল স্পেশ্যাল মুহূর্তগুলোও এবার রেকর্ড করা হল।

সচিনের বাড়িতে পৌঁছে যান দুই প্রযোজক এবং সিনেমার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সৌরভ-সচিনের বন্ধু সঞ্জয় দাস। স্কুল জীবনে বিভিন্ন বয়স ভিত্তিক টুর্নামেন্টে সচিন, সৌরভ এবং সঞ্জয় দাস একসঙ্গে একাধিক ম্যাচ খেলেছেন। সেই সঞ্জয় দাস সৌরভের বায়োপিক তৈরির ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করছেন। সিনেমার চুক্তি হওয়া থেকে শুরু করে রিল লাইফে সৌরভ কে হবেন তা নিয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। যদিও সৌরভের বায়োপিক সংক্রান্ত খবরের প্রশ্নে সংবাদমাধ্যমের কাছে ‘ চুপ’ থেকেছেন সঞ্জয় দাস ।তবে, এটা সত্যি সচিনের সঙ্গে কথা বলতেই ওর বাড়িতে আসা। সৌরভের বায়োপিক সংক্রান্ত বিষয়ে কথা হয়েছে। অনেক রাত পর্যন্ত রেকর্ডিং হয়েছে। পুরো বিষয়টি অডিও রেকর্ড করা হয়েছে। যাতে ফাইনাল স্ক্রিপ্ট লেখার সময় কাজে লাগতে পারে। তবে এর থেকে বেশি আর কিছু বলতে রাজি হননি সৌরভের বন্ধু সঞ্জয় দাস।

spot_img

Related articles

দূষণমুক্ত বাংলার লক্ষ্যে বড় পদক্ষেপ, জেলায় জেলায় বাতাসের হাল মাপবে পর্ষদ 

শহর তো বটেই, এ বার জেলা শহরগুলির বাতাসের হালহকিকত বুঝতে কোমর বেঁধে নামছে রাজ্য। আগামী তিন বছরে জেলাগুলিতে...

বিজেপির অশ্বমেধের ঘোড়া বারবার বাংলায় থেমেছে, এবারও থামবে: ধর্নামঞ্চ থেকে সরব ঋতব্রত

বাংলার মানুষের ভোটাধিকার রক্ষার স্বার্থে কলকাতার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

‘জ্ঞানেশ কুমার জ্ঞান লেস!’ SIR নিয়ে কমিশন-বিজেপিকে তুলোধনা ললিতেশ ত্রিপাঠীর

তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ধর্মতলার ধর্না মঞ্চ থেকে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা...

ছুটির আর্জি ফেরাল রেল! যন্ত্রণার প্রমাণ দিতে অফিসেই পোশাক খুললেন লোকো পাইলট

শরীরে অস্ত্রোপচার হয়েছে মাত্র কয়েক দিন আগে। ক্ষত এখনও কাঁচা, যন্ত্রণায় সোজা হয়ে দাঁড়ানোই দায়। এই অবস্থায় চিকিৎসার...