Monday, March 23, 2026

নির্বাচন কমিশনার নিয়োগ বিল সংবিধান বিরোধী: প্রতিবাদে সরব ডেরেক

Date:

Share post:

নির্বাচন কমিশনার(Election Commissioner) নিয়োগ বিল বা সিইসি বিলের(CEC Bill) বিরুদ্ধে সর্বাত্মক প্রতিবাদের ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। দলনেত্রীর নির্দেশমতো এবার এই বিলের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের(TMC) রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন(Derek O’Brien)। কমিশনার নিয়োগ কমিটিতে প্রধান বিচারপতিকে সরিয়ে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে সেই কমিটিতে রাখার যে পদক্ষেপ কেন্দ্রের তরফে নেওয়া হচ্ছে তা সংবিধান বিরোধী বলে অভিযোগ করেন ডেরেক।

স্পেন সফর থেকেই সিইসি বিলের বিরোধিতায় দলকে সরব হওয়ার নির্দেশ দিয়েছিলেন দলনেত্রী মমত্রা বন্দ্যোপাধ্যায়। সেইমতো এই বিলের বিরুদ্ধে তোপ দেগে ডেরেক এদিন বলেন, “নরেন্দ্র মোদি ও বিজেপি প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানেরই দখল নিতে চাইছে। এটা সত্যিই লজ্জার। একদিকে আমরা ভাষণ দিতে গিয়ে সংসদীয় গণতন্ত্রের কথা বলছি। অন্যদিকে আসন্ন অধিবেশনে এমন একটি বিল আনা হচ্ছে যা সম্পূর্ণ অগণতান্ত্রিক। এটা থেকেই স্পষ্ট বোঝা যায় বিজেপির দিন শেষ হয়ে এসেছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তারা পরাজিত হবে। তাই হারের ভয় থেকেই এই ধরণের পদক্ষেপ।” একইসঙ্গে ডেরেক বলেন, “মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের ক্ষেত্রে এতদিন যে নিয়ম ছিল সেই কমিটি থেকে প্রধান বিচারপতিকে বাদ দেওয়া সম্পূর্ণরূপে গণতন্ত্র বিরোধী ও অসাংবিধানিক। সিলেকশন প্যানেল থেকে প্রধান বিচারপতিকে বাদ দেওয়া কোনওভাবেই সমর্থন যোগ্য নয়। আমরা এটা সমর্থন করব না।”

উল্লেখ্য, এই বিলের বিরুদ্ধে শুরু থেকেই সরব ছিল তৃণমূল। সংসদের বিশেষ অধিবেশনে এই বিল আনার কথা শোনামাত্রই স্পেন থেকে এর বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মগের মুলুক নাকি! বিনাশকালে বুদ্ধিনাশ হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে দেশের বিচার ব্যবস্থাকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে চাইছে কেন্দ্র।” পাশাপাশি, দলকেও এই বিলের বিরোধিতায় সর্বাত্মক প্রতিবাদে নামার নির্দেশ দেন তিনি।

Related articles

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...

দল সব খবর রাখে: ভবানীপুরের কর্মিসভায় সতর্ক করলেন মমতা

একদিকে বিজেপির ভোটে জেতার নানা ধরনের ষড়যন্ত্র। অন্যদিকে এসআইআর-এ সাধারণ মানুষের ভোগান্তি। এসব কিছুর মধ্যে ভবানীপুরে (Bhabanipur) দলীয়...