Tuesday, June 16, 2026

শিল্প সম্মেলনে একসঙ্গে ব্যাটিং ‘দিদি-দাদা’র, মাদ্রিদজুড়ে তুমুল উৎসাহ

Date:

Share post:

 


কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

মাদ্রিদ:আর কিছুক্ষণের মধ্যেই মাদ্রিদে শুরু হচ্ছে শিল্প সম্মেলন। BGBS-এর আগে এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benrjee) কাছে। আজ এই শিল্প সম্মেলনে বাংলার দিদির পাশে ব্যাট ধরবেন বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়। এ এক বিরল দৃশ্য। মাদ্রিদ-সহ স্পেনের বিভিন্ন জায়গার মোট ৮৫টি শিল্পসংস্থা এই সম্মেলনে অংশ নিচ্ছে। থাকছেন বাংলা থেকে যাওয়া শিল্পোদ্যোগীরাও।

আরও পড়ুন: মেসি আসছেন কলকাতায়, লা লিগা চাইল ডেডিকেটেড স্টেডিয়াম

লক্ষ্য রাজ্যে লগ্নি। শিল্পায়ন। সেই কারণেই স্পেন সফর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benrjee)। গতকাল সফল বৈঠকের পরে আজ মাদ্রিদের শিল্প সম্মেলন। গত রাত থেকে মাদ্রিদে অবিরাম বৃষ্টি। একধাক্কায় প্রায় ১০ ডিগ্রি পারদ নেমেছে। এরমধ্যে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একপ্রস্থ বৈঠক হয়েছে। কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী শিল্পোদ্যোগীদের সঙ্গেও। সন্ধের মুখে এই শিল্প সম্মেলন ঘিরে প্রবল উৎসাহ মাদ্রিদে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি। একদিকে লগ্নি, আরেকদিকে দাদা-দিদির বিশ্ব বন্দিত জুটি- সব মিলিয়ে মাদ্রিদের মেঘলা আকাশেও যেন আলোর হাসি।

 

 

 

Related articles

দেশীয় বাজারে তেলের ঘাটতি মেটাতে পদক্ষেপ কেন্দ্রের! অপরিবর্তিত ঘরোয়া বাজারের দাম

পশ্চিম এশিয়ায় লাগাতার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত...

মাইলস্টোন ম্যাচের সামনে মেসি, আলজেরিয়ার বিরুদ্ধে কেমন দল খেলাবেন স্কালোনি?

বিশ্বকাপ শুরু হয়েছে ৫ দিন হল, বুধবার সকালে(ভারতীয় সময়) আসছে সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্বকাপে অভিযান শুরু করছেন গতবারের চ্যাম্পিয়ন...

অরিজিতের পথেই প্রীতম, বলিউডকে বিদায় বাঙালি সুরকারের!

প্লেব্যাক ছেড়েছেন অরিজিৎ (Arijit singh), এবার কি সুরের জগত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন সুরকার প্রীতমও? জন্মদিনের রাতে শিল্পীর...

প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে না কাশির সিরাপ! জারি নির্দেশিকা

ওষুধের দোকানে আর প্রেসক্রিপশন দেওয়া হবে না কাশির সিরাপ(cough syrups)। মঙ্গলবার নয়া বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কেন্দ্রীয়...