Saturday, June 20, 2026

মেসি আসছেন কলকাতায়, লা লিগা চাইল ডেডিকেটেড স্টেডিয়াম

Date:

Share post:


কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

মাদ্রিদ:বৃহস্পতিবার লা লিগার সঙ্গে মউ স্বাক্ষরের পরেই বাংলার ফুটবলপ্রেমীদের জন্য দুর্দান্ত খবর। ‘ফুটবলের রাজপুত্র’ বিশ্বতারকা লিওনেল মেসি যাবেন কলকাতায়। এদিকে, শুক্রবার এখানে তাপমাত্রার পারদ নেমেছে বেশ কিছুটা। কিন্তু মর্নিংওয়াকে ছেদ নেই মুখ্যমন্ত্রীর। সকালে হাঁটতে বেরোন তিনি।

বৃহস্পতিবার লা লিগার সঙ্গে মউ স্বাক্ষরের পরেই ঝাঁপিয়ে পড়েছে লা লিগা। অ্যাকাডেমির জন্য একটি স্টেডিয়াম চাইছে তাঁরা। মুখ্যমন্ত্রী দেখছেন কোথা থেকে স্টেডিয়ামের ব্যবস্থা করা যায়। বাংলার জেলায় জেলায় কাজ করবে রিয়েল মাদ্রিদ। ফুটবল কোচদের উন্নত-অত্যাধুনিক প্রশিক্ষণ দেবে। এখান থেকে প্রশিক্ষকরা যাবেন। বাংলা থেকেও এখানে আসবেন কোচরা।

এরপরই এখানে শিল্প সম্মেলন। আগামিকাল রিয়েল মাদ্রিদের মাঠ দেখতে যেতে পারেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সঙ্গে থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সব মিলিয়ে আরও একটা সম্ভাবনাময় দিনের শুরু মাদ্রিদে।

 

 

 

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...