Sunday, June 14, 2026

পাইরেসি রাখতে ক.ড়া পদক্ষেপ রেড চিলিজের!

Date:

Share post:

৩০০ কোটি বাজেটের ছবি ইতিমধ্যেই ৭০০ কোটি রোজগার করেছে। কিন্তু হাজার একটা সতর্কতা অবলম্বন করেও পাইরেসি থেকে মুক্ত হতে পারল না শাহরুখ খানের ‘জওয়ান’ (Shahrukh Khan’s movie Jawan)। সিনেমা মুক্তির দিনেই ইন্টারনেটে লিক হয়ে গেল সিনেমা,তাও আবার HD কোয়ালিটির। প্রথম দিন থেকেই সোশ্যাল মিডিয়ায় সহজলভ্য ‘জওয়ান'(Jawan)। হাতে হাতে ভাইরাল হয়ে পড়ল শাহরুখ খানের (Shahrukh Khan) অন্যতম বক্স অফিস হিট ছবি। যদিও জনপ্রিয়তা এতটুকু কমেনি তাতে। কিন্তু পাইরেসি রুখতে রেড চিলিজের (Red Chillies entertainment)পক্ষ থেকে এবার কড়া ব্যবস্থা নেওয়া হল। শাহরুখ খান ও গৌরী খানের (Gauri Khan) প্রযোজনা সংস্থা এবার অ্যান্টি পাইরেসি সংস্থার কর্মীদের নিয়োগ করল। মূলত অনলাইনে কারা এই পাইরেসির লিংক ছড়িয়ে দিচ্ছেন বা তৈরি করছেন তাঁদের খুঁজে বের করবেন এই কর্মীরা।

যে ছবি বড় পর্দার জন্য যত্ন সহকারে কোটি কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হয়, তা মুঠোফোনে কিংবা ল্যাপটপে পলকে দেখে ফেলার অভ্যাস ইতিমধ্যে অনেকেরই তৈরি হয়ে গিয়েছে। আর এই অভ্যাসের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রি। এই চল বন্ধ করতেই হবে, সেই জন্যই এবার কোমর বেঁধে মাঠে নেমে পড়ল রেড চিলিজ। সিনেমা মুক্তির দিন থেকেই শাহরুখ ফ্যানেরা হলে সিনেমার ভিডিও রেকর্ডিং না করার আবেদন করেছিলেন। বাদশা নিজেও একথা বললেও আখেরে যে তা কাজে আসেনি সেটা এই ঘটনায় স্পষ্ট।

সিনেমা হলে মানুষের উন্মাদনা দেখে এবার নেটফ্লিক্সের মতো ওয়েব প্ল্যাটফর্মে বিক্রি করা হল জওয়ান সিনেমার রাইটস। প্রায় ২৫০ কোটি টাকায় কিং খানের এই ব্লকবাস্টার সিনেমা কিনে নিল নেটফ্লিক্স।

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...