Saturday, June 27, 2026

শরদ নাকি অজিত, NCP’র অধিকার কার? শীঘ্রই সিদ্ধান্ত নেবে কমিশন

Date:

Share post:

এবার শিবসেনার(Shivsena) অঙ্কে এনসিপিতেও(NCP) অধিকারের লড়াই। ভাইপো অজিত পাওয়ার(Ajit Pawar) কাকার হাত ছাড়তেই শিবসেনা যে দুই শিবিরে বিভক্ত হয়ে গিয়েছে তা মেনে নিল নির্বাচন কমিশন(Election Commission)। তবে কোন শিবিরের অধিকারে যাবে দলের নাম ও প্রতীক ব্যবহারের অনুমতি তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। আগামী মাসেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে।

কাকা শরদ পওয়ারের হাত ছেড়ে বেরিয়ে যাওয়ার পর দলের প্রতীক ও নাম ব্যবহারের অনুমতি চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় এনসিপির অজিত(Ajit Pawar) শিবির। তাঁদের আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ভাবে মেনে নিল এনসিপি এখন দুই গোষ্ঠীতে বিভক্ত। দলের নাম এবং ঘড়ি প্রতীক কার হাতে থাকবে, তা চূড়ান্ত করতে আগামী ৬ অক্টোবর বৈঠক ডেকেছে কমিশন। বৈঠকে ডাকা হয়েছে দলের যুযুধান দুই গোষ্ঠীকেই। ওই দিন আলাদা আলাদা শুনানিতে দুই পক্ষের সাংগঠনিক শক্তিই খতিয়ে দেখবে কমিশন।

উল্লেখ্য, সম্প্রতি শরদ পাওয়ারের সঙ্গ ছেড়ে অনুগামী সহ বিজেপির হাত ধরেছে ‘অভিমানী’ অজিত পাওয়ার। অজিত অনুগামী এনসিপির ৯ বিধায়ককে দেওয়া হয়েছে মন্ত্রিত্ব। অজিত নিজেও হয়েছেন উপমুখ্যমন্ত্রী। এই ঘটনায় অজিত অনুগামীদের বরখাস্ত করেন শরদ। যদিও অজিতের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে অনুমান করা হচ্ছিল, হয়ত দলকে ঐক্যবদ্ধ রাখতে শেষ চেষ্টা চালাচ্ছেন পাওয়ার। কিন্তু কোনও ফল হয়নি তাতে। যার জেরেই শিবসেনার পথ ধরে এবার দলের অধিকার নিজের হাতে নিয়ে কমিশনের দ্বারস্থ অজিত।

Related articles

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...