Saturday, June 27, 2026

আগামিকাল সৌরভকে নিয়ে রিয়েল মাদ্রিদের মাঠ পরিদর্শনে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

 

কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

আগামিকাল অর্থাৎ শনিবার বিখ্যাত রিয়েল মাদ্রিদ ক্লাবের মাঠ পরিদর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অর্থাৎ বাংলার দাদা এবং দিদি জুটি রিয়েল মাদ্রিদের (Real Madrid) মাঠে যাবেন। কখন যাবেন সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি, কথা চলছে।

আরও পড়ুন:পুজোর পরই কলকাতায় INDIA, ঐতিহাসিক জনসভা করবে মহাজোট

আগামিকাল, শনিবারই সপরিবারে মাদ্রিদ ছাড়ার কথা সৌরভের। কিন্তু তার আগেই রিয়েল মাদ্রিদের মাঠ পরিদর্শেনের কাজটি সেরে ফেলতে চাইছেন তাঁরা। বৃহস্পতিবারই বাংলায় লা লিগার ধাঁচে বিশ্বমানের ফুটবল অ্যাকাডেমি তৈরির সিদ্ধান্ত হয়েছে। তারপরেই রিয়েল মাদ্রিদের (Real Madrid) মাঠ পরিদর্শ নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ।

আজ আর কিছুক্ষণ পরেই শুরু হবে শিল্প সম্মেলন। সেখানেও মুখ্যমন্ত্রীর পাশে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শিল্প সম্মেলনের শেষে স্থানীয় বিশ্ববিদ্যালয়ের ২০জন প্রতিনিধি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।

 

 

 

Related articles

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...