Saturday, June 27, 2026

চাঁদনি চকে এলআইসি বিল্ডিংয়ে অ.গ্নিকাণ্ড, দমকলের ৪ ইঞ্জিনের সহায়তায় নিয়ন্ত্রণে আ.গুন

Date:

Share post:

ভরসন্ধ্যায় কলকাতায় ফের অগ্নিকাণ্ড। এবার আগুন লাগল চাঁদনি চকের এলআইসি বিল্ডিংয়ে। শুক্রবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট নাগাদ এলআইসি বিল্ডিং থেকে আচমকাই কালো ধোঁয়া বেরতে দেখা যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। যদিও আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এসি থেকেই আগুন লেগেছে।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল কর্মীরা জানান, আপাতত বহুতলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ওই বহুতলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কিনা, তা খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন- মেদিনীপুরে সৌরভের ইস্পাত কারখানা! ১২ হাজার কর্মসংস্থানের সুযোগ

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...