Friday, April 3, 2026

পুজোর পরই কলকাতায় INDIA, ঐতিহাসিক জনসভা করবে মহাজোট

Date:

Share post:

পাটনা, বেঙ্গালুরুর পর মুম্বই, তিনবার আলোচনার টেবিলে বসেই কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে মহাজোট গড়ে তুলেছে। এখন দেশের ২৮টি অবিজেপি দল এক ছাতার তলায়। তৈরি হয়েছে একাধিক কমিটি। গত, বুধবার দিল্লিতে হয়ে গিয়েছে INDIA সমন্বয় এবং নির্বাচনী রণকৌশল কমিটির প্রথম বৈঠকও।

আরও পড়ুনঃচতুর্থ কক্ষপথ বদলে সূর্যের আরও কাছে আদিত্য এল১

তবে শুধু অভ্যন্তরীণ জোট বৈঠক নয়, এবার জনমানসে সেই জোটের প্রভাব ফেলতে নামছে INDIA. বৈঠকের পাশাপাশি হবে যৌথ জনসভা। অক্টোবরের গোড়া থেকেই শুরু হবে দেশজুড়ে একের পর এক জনসভা। মধ্যপ্রদেশের ভোপাল দিয়ে শুরু। তারপর একের পর এক রাজ্যে বৈঠকের সঙ্গে হবে জনসভা।

মোদি বিরোধী জোটের অন্যতম মুখ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অসমর্থিত সূত্রের খবর, পুজোর পর মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে কলকাতায় হবে INDIA জোটের বিশাল ও ঐতিহাসিক জনসভা। INDIA সমন্বয়-নির্বাচনী স্ট্র্যাটেজি কমিটি এমনই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে।

কেন্দ্র থেকে মোদিকে উৎখাত করার ডাক শুধু নয়, জনসভাগুলিতে বিরোধী জোট শক্তি প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন অবিজেপি রাজ্যের উন্নয়নের খতিয়ান ও সফল সরকার চালানোর কথাও নেতানেত্রীরা তুলে ধরবেন জনতার সামনে।

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...