Tuesday, June 23, 2026

বিত*র্কে দেবের ‘ প্রধান’, ইউনিটের বি*রুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘ*নের অভি.যোগ!

Date:

Share post:

উত্তরবঙ্গে ‘প্রধান’ (Pradhan) সিনেমার শুটিং চলছে। আর সেখানেই আচমকা অতিথি হিসেবে হাজির অজগর সাপ (Python Snake)। বৃহস্পতিবার সাতসকালে এমন ঘটনায় কার্যত ঘাবড়ে যান ইউনিটের বাকিরা। অভিনেতা বিশ্বনাথ রীতিমতো ভয় পেয়ে যান। যদিও অজগর আসতেই সেই সাপ হাতে নিয়ে ছবি তোলেন অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। এরপরেই অতিরিক্ত উৎসাহিত হয়ে স্থানীয় এক যুবক সাপের পিঠে চড়ে দাঁড়ায়। দ্রুত সেই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে সর্বত্র। এরপরেই যুবকের বিরুদ্ধে বন দফতরে অভিযোগ করেন পরিবেশপ্রেমীরা (Environmentalists)।

যেভাবে সাপটিকে নিয়ে মজা করা হচ্ছিল এবং তার পিঠের উপর দাঁড়িয়ে ছবি তোলা হয় তাতে ওই অজগরকে বনে ছেড়ে দিলে সে আবার সুস্থ জীবন কাটাতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞরা। কেন দেব বা সোহম এই বিষয়টি নিয়ে প্রতিবাদ করলেন না বা ওই যুবককে আটকালেন না তাই নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। নিন্দা, সমালোচনার ঝড় ওঠে ডুয়ার্সের পরিবেশপ্রেমী মহলে। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার গরুমারা উত্তর রেঞ্জের রেঞ্জারের মাধ্যমে একটি লিখিত অভিযোগপত্র পাঠানো হয় ডিএফওকে। সেখানে বলা হয় অভিযুক্তের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের নির্দিষ্ট ধারায় মামলা করতে হবে। যদিও দেব বা সোহম কেউই এই নিয়ে কোনও মন্তব্য করেননি।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...