Sunday, April 5, 2026

পরিবহণ দফতরের বিশেষ উদ্যোগ, ভিড় ছাড়াই দুর্গাপুজোর স্বাদ পাবেন শহরবাসী!

Date:

Share post:

বাংলা ও বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো (Durga Puja) ইতিমধ্যেই ইউনেস্কোর (UNESCO) হেরিটেজ তকমা পেয়েছে। আসন্ন দুর্গোৎসব নিয়ে রাজ্যের পরিবহণ দফতরের বিশেষ উদ্যোগ। বিগত কয়েকবছর আগে থেকেই পুজোর ৫ দিন দর্শনার্থীদের সুবিধার জন্য শহরের একাধিক প্রান্তে সারারাত বাস চলে। আর চলতি বছর ভিড় এড়িয়ে শহরবাসীর হাতের নাগালে আসতে চলেছে কলকাতার বেশ কিছু বড় পুজো। উল্লেখ্য, চলতি বছরেই পরিবহণ দফতর একটি প্রি পুজো পরিক্রমা আনছে যা অভিনব বলেই মনে করছে অভিজ্ঞ মহল। মহালয়ার (Mahalaya) আগে থেকেই শহরের বেশকিছু নামিদামি পুজো প্যান্ডেলগুলি সেজে ওঠে। আর সেই সময়ে ভিড় এড়িয়ে চলা শহরবাসী অথবা ইচ্ছে থাকলেও যারা পুজোয় ভিড়ে বেরোতে অক্ষম তাঁদের জন্য এই শহরের ২৪টি বড় পুজো প্যান্ডেল ঘোরানোর পরিকল্পনা রাজ্যের পরিবহণ দফতরের। শুক্রবার সাংবাদিক বৈঠক করে রাজ্যের পরিবহণ মন্ত্রী জানান, এই প্রি পুজো পরিক্রমায় শহরের ২৪টি বড় পুজো ও ২টি বনেদি বাড়ির পুজো থাকবে। ভিড় ঠেলে ঘুরতে অক্ষম মানুষ ছাড়াও বাইরের দেশ থেকে কলকাতায় আসা মানুষরাও এই পরিক্রমায় অংশ নিতে পারবেন। এই পরিক্রমায় পরিবহণ দফতরকে সহযোগিতা করছে ব্রিটিশ কাউন্সিল, ইউনেস্কো সহ একাধিক সংস্থা।

পুজোর ঢাকে কাঠি পরার আগে এদিন বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাসিশ চক্রবর্তী (Snehashis Chakraboty)। তিনি জানান, পুজো শুরু হলেই মানুষের সুবিধার জন্য সারারাত বাস চলবে। কলকাতার বিভিন্ন রাস্তা পুজোর জন্য বন্ধ থাকে, তবে যেসমস্ত রাস্তা খোলা থাকে সেইসব রাস্তায় দিয়েই চলবে পুজোর রাতের স্পেশ্যাল বাস। মন্ত্রী এদিন স্পষ্ট জানান, দূর-দুরান্ত থেকে গ্রাম বাংলার মানুষ শহরে আসেন দুর্গাপুজো দেখতে। তাঁদের যাতে বাড়ি ফিরতে কোনওরকম সমস্যা না হয় সেই উদ্দেশ্যেই মূলত চলবে রাতের বাসগুলি। এছাড়া পুজোর দিনগুলিতে সড়ক পথ ও ভেসেলের মাধ্যমে উত্তর ও দক্ষিণ কলকাতা জুড়ে যাবে এমনটাও জানিয়েছেন তিনি।

মন্ত্রী এদিন আরও জানান, বহুদূর থেকে মানুষ পুজোর আগে কলকাতার বেশ কিছু বড় মার্কেটে কেনাকাটা করতে আসেন। তাঁদের জন্যও এবছর স্পেশ্যাল বাস চালানো হবে। শহর ও শহরতলীর বেশ কিছু প্রান্ত থেকে এই বাস পরিষেবা পাওয়া যাবে।

 

 

 

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...