Tuesday, June 23, 2026

Soumitrisha Kundu: কৌশিকী অমাবস্যায় ‘মিঠাই’-এর ভক্তিতে মজল নেটপাড়া

Date:

Share post:

সিরিয়ালের ‘মিঠাই’রানি কৌশিকী অমাবস্যায় হঠাৎ করেই শিরোনামে উঠে এলেন। এইমুহূর্তে তিনি উত্তরবঙ্গে তাঁর টলিউড ডেবিউ ‘প্রধান’ (Pradhan)সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। দেবের (Dev) সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে রীতিমতো আপ্লুত সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। কিন্তু ব্যস্ত শিডিউল থাকলেও, মা’কে ভুলে যান কী করে? তাই গতকাল কৌশিকী অমাবস্যাতে (Kousiki Amavasya) অভিনেত্রীর ভক্তিতে মজলেন অনুরাগীরা। আসলে ঈশ্বরে অগাধ বিশ্বাস নায়িকার। তাই অমাবস্যায় শুটিংয়ের মাঝেও তিনি ছুটে গেলেন কালীমন্দিরে (Kalipuja)। পুজো দিলেন ভক্তি ভরে, মায়ের পায়ে ঠেকানো জবা ফুল পুরোহিত নিজে ছুঁয়ে দিলেন তাঁর মাথায়। নিজেই শেয়ার করলেন সেই ছবি। তাঁকে দেখে অবাক ভক্তরা। শিকড় যে তিনি ভোলেননি সেই কথাই কমেন্ট বক্সে লিখেছেন অনুরাগীরা।

বাংলা সিরিয়ালের জগতে অত্যন্ত চেনা মুখ সৌমিতৃষা কুণ্ডু। এক সিরিয়ালেই কার্যত তাঁর পরিচিতি আকাশছোঁয়া। নানা চরিত্রে তিনি সাবলীল অভিনয় করলেও ঈশ্বরভক্তি নিয়ে বরাবরই সরব সৌমিতৃষা। তাঁর ‘মিঠাই’ ধারাবাহিকের সেটেও থাকত দেবতার মূর্তি। নিয়মিত পুজো করে তবেই তিনি শুটিং শুরু করতেন । সিরিয়ালেও গোপাল ঠাকুরকে নিয়ে বারবার সওয়াল করেছেন তিনি। বাস্তবেও তিনি আস্তিক মানুষ। ‘প্রধান’ ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে নায়িকাকে। ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এই সুযোগ পাওয়া সম্ভব ছিল না বলে আগেই জানিয়েছিলেন অভিনেত্রী। ‘প্রধান’ সিনেমার শুটিং অভিজ্ঞতার কথা শেয়ার করতে গিয়ে অভিনেতা দেবের যথেষ্ট প্রশংসা করেছেন তিনি। সৌমিতৃষা বলেন,” দেবদা এক অদ্ভুত ব্যালেন্স করে চলা মানুষ, হাসি মজার ঠাট্টার সময় তাঁর জুড়ি মেলা ভার, আমার কাজের সময় তিনি ঠিক ততটাই সিরিয়াস। আর এটাই তো প্রয়োজন। আমার কাছে এটা একটা অভিনয়ের ওয়ার্কশপ।”

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...