Wednesday, June 24, 2026

ছেলেদের হস্টেলের তালিকা! লিপস অ্যান্ড বাউন্ডস ফাইলকাণ্ডে নয়া মোড়, চাপে ইডি

Date:

Share post:

লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার ফাইলকাণ্ডে নয়া মোড়। কোম্পানির অ্যাকাউন্ট্যান্ট চন্দন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে লালবাজার। ইডির ডাউনলোড করা ১৬টি এক্সেল ফাইলে কী রহস্য।লুকিয়ে আছে তা উদঘাটন করার চেষ্টা করছেন লালাবাজারের গোয়েন্দারা। ইডি রিপোর্টে একেবারেই সন্তুষ্ট নয় লালবাজার। এবার হাইকোর্টে পেশ করা রিপোর্ট নিয়েও প্রশ্ন উঠে গেল।

সম্প্রতি, লিপস অ্যান্ড বাউন্ডসের দফতরে তল্লাশি চালিয়েছিলেন ইডি গোয়েন্দারা। অভিযোগ, সেই সময়ে অফিসের একটি কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড করেন মিথিলেশ কুমার মিশ্র নামে এক ইডি আধিকারিক। যা নিয়ে লালবাজারে অভিযোগ জানিয়েছেন লিপস অ্যান্ড বাউন্ডসের অ্যাকাউন্ট্যান্ট।

আরও পড়ুন- “বিশ্ববিদ্যালয়ের গেট থেকে আন্দোলন পৌঁছে যাবে রাজভবনে”, স্বৈ.রাচারী রাজ্যপালকে হুঁ.শিয়ারি টিএমসিপির

নিজেদের স্বপক্ষে যুক্তি দিয়ে ইডির বক্তব্য ছিল, তাদের ওই অফিসার নিজের মেয়ের জন্য হস্টেল খুঁজছিলেন। সেই সময় এই ফাইলগুলি কোনওভাবে ডাউনলোড হয়ে যায়। হাইকোর্ট, এই ফাইলগুলি কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানোর নির্দেশ দেয়। ফরেন্সিক রিপোর্ট জমা পড়ার পরই, তা নিয়ে প্রশ্ন তোলেন লালবাজারের গোয়েন্দারা। কারণ, রিপোর্টে দেখা যাচ্ছে সব কয়েকটি বয়েজ হস্টেল! একজন অফিসার নিজের মেয়ের জন্য কেন বয়েজ হস্টেল খুঁজবেন, প্রশ্ন লালবাজারের। তাছাড়া লালবাজারের দাবি, ইডি অর্থ মন্ত্রকের তরফে জারি করা এসওপি মেনে কাজ করেনি। সবমিলিয়ে লিপস অ্যান্ড বাউন্ডস ফাইলকাণ্ডে চাপে ইডি।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...