Wednesday, June 24, 2026

জল নিয়ে বিস্তর সমস্যা! খবর পৌঁছতেই মানুষের দুয়ারে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক

Date:

Share post:

বিনা খরচায় আম্রুত প্রকল্পের (Amrut) পানীয় জলের পরিষেবা সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দিচ্ছে সরকার। এরই মধ্যে কিছু অসাধু চক্র সাধারণ মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে দেদারে টাকা নিচ্ছে বলে অভিযোগ। বৃহস্পতিবারই হুগলির (Hoogly) চুঁচুড়া (Chinsurah) পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বেশকয়েকটি এলাকায় জলপরিষেবা পেতে সাধারণ মানুষকে টাকা দিতে হয়েছে বলে অভিযোগ। এমনই অভিযোগ জানিয়েছেন এলাকার মানুষজন। বৃহস্পতিবার হুগলি চুঁচুড়া পৌরসভার পুরপ্রধানের কানে অভিযোগের খবর গিয়ে পৌঁছয়। কিন্তু শুক্রবার সংবাদমাধ্যমে খবর পরিবেশন হতেই সকাল সকাল ওই এলাকায় উপস্থিত হন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার (Asit Majumder)।

পাশাপাশি এদিন পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন এলাকার স্থানীয় জনপ্রতিনিধি মৌসুমী বসু চ্যাটার্জি সহ জল দফতরের সিআইসি দিব্যেন্দু অধিকারী। এদিন বিভিন্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি মানুষজনের অভাব অভিযোগের কথা শোনেন বিধায়ক। এরপরই রীতিমতো ক্ষিপ্ত হন বিধায়ক অসিত মজুমদার। পাশাপাশি সরকারি প্রকল্পের টেন্ডার নেওয়া সংস্থার কর্মীদের রীতিমতো ধমক দিতে দেখা যায় বিধায়ককে।

এদিন বিধায়ক সাফ জানান, বিনা পয়সায় সরকারি জল পরিষেবার কথা সরকার ঘোষণা করেছে তা প্রত্যেক সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের কাজ। তবে এভাবে কিছু অসাধু মানুষজন এসব চক্র চালাচ্ছে। বিধায়ক আরও জানান, সাধারণ মানুষ ওপর প্রভাব খাটিয়ে টাকা নেওয়া কিছুতেই সমর্থনযোগ্য নয়। তবে এদিন সংস্থার ঠিকা কর্মীদের ধমক দেওয়ার পরই সাধারণ মানুষের টাকা ফেরত দিতে শুরু করে তারা। বিধায়ক সাফ জানান এভাবে টাকার বিনিময়ে সরকারি জল পাওয়ার কথা কোথাও বলা নেই।

 

 

 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...