Wednesday, June 24, 2026

এশিয়া কাপ ফাইনালেও বৃষ্টির ভ্রুকুটি, ম‍্যাচ না হলে কোন দেশ হবে চ‍্যাম্পিয়ন?

Date:

Share post:

রবিবার এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে ভারতীয় দল। রবিবারের ম্যাচও বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টিতে ফাইনাল ম্যাচ ভেস্তে গেলে কারা চ্যাম্পিয়ন হবে? যদিও ফাইনালে থাকছে ‘রিজার্ভ ডে’।

ফাইনাল ম্যাচেও ‘রিজার্ভ ডে’ থাকছে। এর আগে সুপার ফোরের ম্যাচে ভারত-পাকিস্তান লড়াই গড়িয়েছিল ‘রিজার্ভ ডে’-তে। রবিবারের মেগা ম্যাচ ঘিরে ভারত ও শ্রীলঙ্কা দু’দেশের ফ্যানদের মধ্যেই উন্মাদনা বাড়ছে ৷ তবে খারাপ খবর একটাই রবিবাসরীয় কলম্বোতেও রয়েছে বৃষ্টির কালো ছায়া৷ কলম্বোর আবহওয়া দফতরের খবর অনুযায়ী রবিবার সকালে ৭৭ শতাংশ এবং সন্ধ্যা-রাতে ৬৯ শতাংশ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ ডিগ্রি সেলসিয়াস, আর রাতের দিকে তাপমাত্রা হতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস মতো ৷ বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস এবং বৃষ্টি দিনের বিভিন্ন সময়ে হবে৷ যার জেরে খেলা বারবার বিঘ্নিত হবে৷ যদি রবিবার কোনও ভাবে দু’দলই অন্তত ২০ ওভার না খেলতে পারে, যদি ম‍্যাচ ভেস্তে যায়, তাহলে সোমবার রিজার্ভ ডে-তে খেলা হবে। দু’দিনই বৃষ্টিতে খেলা সম্পূর্ণ না করা গেলে দু’দলকে যুগ্ম ভাবে বিজয়ী ঘোষণা করা হবে।

আরও পড়ুন:ফাইনালের প্রস্তুতি শুরু বিরাট-হার্দিকদের, বাংলাদেশের ম‍্যাচ চলাকালীনই নেটে গা-ঘামান কোহলিরা

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...