Friday, June 19, 2026

ফাইনালের প্রস্তুতি শুরু বিরাট-হার্দিকদের, বাংলাদেশের ম‍্যাচ চলাকালীনই নেটে গা-ঘামান কোহলিরা

Date:

Share post:

আগামিকাল এশিয়া কাপের ফাইনালে নামতে চলেছে ভারত। রবিবার ফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা। সুপার কাপে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগেই ফাইনালের টিকিট পাকা করে ফেলেছিল রোহিত শর্মারা। তাই গতকাল বাংলাদেশের বিরুদ্ধে দলের পাঁচ গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছিল ভারতীয় দল। বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরাহকে বিশ্রাম দিয়েছিল ভারত। বিরাট-বুমরাহ-হীন এই ম‍্যাচে হারের মুখ দেখে ভারত। তবে ম‍্যাচে না নামলেও ফাইনালে জন‍্য প্রস্তুতি সারেন বিরাট-হার্দিকরা।

জানা যাচ্ছে, শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ চলাকালীনই রবিবারের ফাইনালের জন্য প্রস্তুতি সারেন বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া। এই দুই তারকা প্রায় ৪০ মিনিট নেটে ব্যাটিং অনুশীলন করেন। শুরুর দিকে, কোহলি একা অনুশীলন করছিলেন, প্রথম ১০ মিনিট কোনওরকম গার্ড ছাড়াই ব্যাটিং করছিলেন তিনি।  এরপর কোহলির সঙ্গে যোগ দেন হার্দিক। এই অনুশীলনের সময়ে উপস্থিত ছিলেন দলের থ্রোডাউন বিশেষজ্ঞ তথা ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর। ৪০ মিনিটের ব্যাটিং সেশনে, রঘু ও বিক্রমের থ্রোডাউনে অনুশীলন করেন বিরাট। বেশ ভালো ছন্দে দেখা গিয়েছে তাকে, প্রায় প্রতিটা বল ব্যাটের মাঝখান দিয়ে খেলছিলেন। বিরাটের অনুশীলনের পরেও, হার্দিক ব্যাটিং চালিয়ে যান, যা প্রায় ৩০ মিনিট ধরে চলে তাঁর ব‍্যাটিং অনুশীলন। সেই সময়ে, তিনি রঘুকে নির্দেশ দেন গুড লেংথ এবং শর্ট পিচ লেংথে বল করতে, যেখানে বাকি বোলাররা ওভারপিচ বল করছিলেন।

আরও পড়ুন:বাংলাদেশের কাছে ম‍্যাচ হেরে কী বললেন রোহিত?

 

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...