Tuesday, June 9, 2026

বাংলাদেশের কাছে ম‍্যাচ হেরে কী বললেন রোহিত?

Date:

Share post:

গতকাল এশিয়া কাপের সুপার ফোরের ম‍্যাচে বাংলাদেশের কাছে নিয়মরক্ষার ম‍্যাচে হারের মুখ দেখে ভারত। ম‍্যাচ হারলেও আগেই এশিয়া কাপের ফাইনালে আগেই চলে গিয়েছে ভারত। তাই শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে দলে একাধিক পরিবর্তন করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আর ম‍্যাচ হারের পর প্রশ্ন ওঠে দলে কি পরীক্ষা নিরীক্ষা করতেই হারের মুখ দেখল টিম ইন্ডিয়া। যদিও এই বিষয় মানতে নারাজ রোহিত। ম‍্যাচ হারের পর বললেন, দলের বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনের জন্যে ওদের তৈরি করে দিতে চাই।

এই নিয়ে রোহিত বলেন,” যারা এই প্রতিযোগিতায় খেলেনি তাদের কিছুটা সময় দিতে চেয়েছিলাম। দলের বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনের জন্যে ওদের তৈরি করে দিতে চাই। অনেকেরই বিশ্বকাপে খেলার সম্ভাবনা রয়েছে। তাদের প্রস্তুত করতে চেয়েছিলাম। কিন্তু খেলার মানের সঙ্গে কোনও আপস করতে চাইনি।”

এদিকে বাংলাদেশের কাছে হারের কারণ হিসেবে রোহিত বলেন,” বাংলাদেশের বোলাররা দারুণ বল করেছে। খুবই নিয়ন্ত্রিত বোলিং। আক্রমণের সুযোগ পাইনি। তার মধ্যেই শেষ পর্যন্ত লড়াই করেছে অক্ষর প‍্যাটেল। ওর চারিত্রিক দৃঢ়তা সম্পর্কে দলের সবাই জানি।”

এদিকে ম‍্যাচ হারলেও, দুরন্ত পারফরম্যান্স করেন শুভমন গিল। ১২১ রান করেন তিনি। সেই নিয়ে রোহিত বলেন,” অসাধারণ ব্যাট করেছে শুভমন। নিজের খেলার প্রতি ওর আত্মবিশ্বাস অন্য পর্যায়ের। কীভাবে খেলতে চায় সেটা খুব ভাল জানে। দলের হয়ে ওকে কী করতে হবে সে সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে। গত বছরে ওর ফর্মের দিকে একবার তাকান। নতুন বলে বেশ ভাল দেখিয়েছে ওকে। আসলে এত পরিশ্রম করে অনুশীলনে। ওর কাছে কোনও ঐচ্ছিক অনুশীলন নেই। সেটারই ফল পাচ্ছে।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

 

 

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...