Tuesday, June 9, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) এশিয়া কাপের সুপার ফোরের নিয়মরক্ষার ম‍্যাচে হারের মুখ দেখল ভারতীয় দল। বাংলাদেশের কাছে ৬ রানে হারল রোহিত শর্মার দল। ব‍্যর্থ গেল শুভমন গিলের দুরন্ত ইনিংস। ১২১ রান করেন তিনি।

২) হাতে মাত্র কয়েকদিন, তারপরই শুরু ২০২৩-২৪ আইএসএল। আর তার আগেই ধাক্কা মোহনবাগান সুপার জায়েন্ট শিবিরে। সূত্রের খবর চোটের জন্য অনির্দিষ্টকালের জন্য অনিশ্চিত হয়ে পড়লেন আশিক কুরুনিয়ান। ভারতীয় দলের হয়ে কিংস কাপে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন আশিক।

৩) কেন এতদিন করোনার টিকা নেননি জোকোভিচ? অবশেষে নিজেই জানালেন আসল কারণ। এই নিয়ে জোকার বলেন,কখনও টিকার বিরোধী ছিলাম না। আমি সব সময় নির্বাচনের স্বাধীনতার পক্ষে। মন থেকে চাই না, এমন কিছু করার পক্ষে নই আমি।

৪) প্রকাশিত হল কলকাতা লিগে সুপার সিক্সের মিনি ডার্বির সূচি। শুক্রবার সুপার সিক্সের মিনি ডার্বির দিন ও মাঠ ঘোষণা করল আইএফএ। আগামী ২০ সেপ্টেম্বর নৈহাটি স্টেডিয়ামে সুপার সিক্সের মহারণে মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল বনাম মহামেডান স্পোর্টিং ক্লাব।

৫) আইসিসির ইভেন্টে এই দুই দেশ মুখোমুখি হলেও, দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ খেলা। মনে করা হয় দুই দেশের সরকারের খারাপ সম্পর্কের জোরেই এই সিদ্ধান্ত। আর এবার এই নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...