Tuesday, June 9, 2026

বেলডাঙ্গা বিস্ফো.রণ মা.মলায় UAPA ধারা যোগ করল NIA

Date:

Share post:

২০২২ সালের ১৭ জানুয়ারি বেলডাঙা থানার (Beldanga Police Station) রামেশ্বরপুর গ্রামে (Rameswarpur ) ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।স্থানীয় একটি বাগানে ছোট পাম্পের ঘরে প্রথম বিস্ফোরণ হয়। গোটা ঘর উড়ে যায়। ঘটনাস্থল থেকে ইয়াসউদ্দিন শেখ ওরফে ছাদি শেখ নামে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। প্রথমে এই ঘটনার তদন্ত শুরু করে রাজ্য পুলিশ (West Bengal Police)। ঘটনাস্থলে যান ফরেনসিক আধিকারিকরা। পুলিশ ঘটনাস্থল থেকে ৭৪ টি গ্রেনেড উদ্ধার করেছিল।সেই রিপোর্ট পুলিশ এনআইএ-এর হাতে তুলে দেয়। গত বছর অক্টোবর মাসে এই ঘটনার গুরুত্ব বুঝে তদন্তভার হাতে নেয় NIA। এবার মামলায় ‘আন ল ফুল অ্যাক্টিভিটিস প্রিভেশন অ্যাক্ট’ অর্থাৎ UAPA যুক্ত করল এনআইএ।

আদালতে NIA জানায়, বিস্ফোরণে ব্যবহৃত বোমাতে যে ধরণের লোহার টুকরো মিলেছে, তা সাধারণত সেনা কর্মীরা ব্যবহার করে থাকেন। এটা অনেকটা মিলিটারি গ্রেনেডের মতো। এই তথ্য প্রকাশ্যে আসার পরই ঘটনায় যাঁরা গ্রেফতার হয়েছেন এবং জামিন পেয়েছেন, তাঁদের জামিন বাতিল করার আবেদন জানানো হয়েছে তদন্তকারী সংস্থার তরফে। NIA আধিকারিকরা বলছেন বিষফোণনে যে ধরনের বোমা ব্যবহার করা হয়েছিল সেটা সাধারণ বিস্ফোরণের ঘটনার সঙ্গে একেবারেই গুলিয়ে ফেলা যাবে না। পাশাপাশি ঘটনাস্থল থেকে এমন কিছু জিনিস উদ্ধার করা হয়েছে যা তদন্তে একাধিক প্রশ্ন তৈরি করছে। এবার কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরির রিপোর্টের ভিত্তিতে UAPA-র আবেদন করা হয় বলে খবর।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...