Tuesday, June 9, 2026

এবার কলকাতা পলিটেকনিক কলেজে ব়্যাগিংয়ের অভিযোগ

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয় ও আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের পর ফের কলকাতার এক কলেজে ব়্যাগিংয়ের অভিযোগ। দিনের পর দিন সিনিয়রদের কাছে মানসিক ও শারীরিক ভাবে নিগৃহীত হয়েছিলেন প্রথম বর্ষের এক ছাত্র। বিষয়টি প্রথমে চেপে গেলেও এবার নিগৃহীত ছাত্র জানায় অভিযোগ করেছে।

জানা গিয়েছে, এন্টালির সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক কলেজে মাস ছয়েক আগে ঘটনাটি ঘটে। কলেজে প্রথম বর্ষের ওই ছাত্রকে তৃতীয় বর্ষের এক ছাত্র ব়্যাগিং করে বলে অভিযোগ। তখন না জানালেও সম্প্রতি ওই ছাত্র তাঁর কলেজের প্রিন্সিপালকে এই বিষয়ে অভিযোগ জানান।

অভিযোগ পাওয়ার পরই বিষয়টি ‘ইন্টারনাল ‘অ্যান্টি-ব়্যাগিং কমিটি’ অনুসন্ধান করে। এরপরে পুলিশে অভিযোগ জানান সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকের প্রিন্সিপাল। অ্যান্টি-ব়্যাগিং অ্যাক্টের ৪ নম্বর ধারা ও আইপিসির ৫০৬ ধারায় মামলা হয়েছে।

অভিযুক্ত তৃতীয় বর্ষের ছাত্রটি জানিয়েছে ‘ও আমাদের ভাইয়ের মতো, ওর সঙ্গে ব়্যাগিং বা ওই জাতীয় কিছুই করা হয়নি। তখন কলেজে ক্যাম্পাসিং চলছিল, ও ছেঁড়া-ফাটা জিনস পরে কলেজে এসেছিল। তখন ওকে একটু চড়া গলায় বলে ফেলেছিলাম, ওই ধরনের জিনস পরে ওই সময়টায় কলেজে না আসতে। তবে এটা বলে ফেলে আমি নিজেই ভেবে দেখি যে, এভাবে ওর সঙ্গে কথা বলাটা আমার ঠিক হয়নি। আমি এর জন্য পরে ওর কাছে ক্ষমাও চেয়ে নিই।’ তদন্তে নেমে গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...