Saturday, June 20, 2026

বিকেলে প্রবাসীদের সঙ্গে মিলন অনুষ্ঠান, ভারতীয় নৃত্যগীতে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবে বার্সা

Date:

Share post:

 


কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

বার্সেলোনার পথে ট্রেন থেকে: সফল বাণিজ্য সম্মেলন, শিল্পবৈঠক, লা লিগার সঙ্গে মউ চুক্তি। মাদ্রিদের মন জয় করে এবার বার্সেলোনার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার ট্রেনেই মাদ্রিদ থেকে বার্সেলোনার উদ্দেশে রওনা হন মুখ্যমন্ত্রী। সঙ্গে তাঁর সফরসঙ্গীরা।

বার্সেলোনার স্থানীয় সময় বিকেলে সেখানে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। যোগ দেবেন প্রবাসী ভারতীয়দের মিলন অনুষ্ঠানে। ভারতীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) স্বাগত জানানোর পরিকল্পনা করেছে বার্সেলোনা।

সোমবার দুপুরে বার্সেলোনায় শিল্প বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার বেলা ১২টা থেকে চলবে ৩ ঘণ্টার শিল্প সম্মেলন। বুধবার রাতে বার্সেলোনা থেকে দুবাইয়ের বিমান ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে মাদ্রিদে বাংলায় লগ্নির জন্য শিল্পপতিদের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী, তুলে ধরেছেন শিল্পবান্ধব পরিবেশের কথা, একইভাবে বার্সেলোনাতেও সফল শিল্প বৈঠকের বিষয় আশাবাদী সবাই।

 

 

 

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...