Tuesday, June 23, 2026

ফের ইন্ডিগোর বিমানে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি! জরুরি অবতরণের সিদ্ধান্ত

Date:

Share post:

ফের বিমানে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি । জরুরি অবতরণ করতে বাধ্য হল ইন্ডিগোর একটি বিমান। শনিবার গভীর রাতে লক্ষ্ণৌ থেকে সংযুক্ত আরব আমিরশাহীর আবু ধাবি যাওয়ার পথে ঘটনাটি ঘটে। পাইলট মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। তার পরেই দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে ।

আরও পড়ুনঃ ময়লার স্তূপের মধ্যে বো*মা!আত*ঙ্ক ছড়াল হরিদেবপুরে, এলাকায় বম্ব স্কোয়াড
বিমান সংস্থাটির খবর, ১৫৫ জন যাত্রী নিয়ে লক্ষ্ণৌ থেকে আবু ধাবির পথে রওনা দিয়েছিল ইন্ডিগোর একটি বিমান। কিন্তু মাঝ আকাশে ইঞ্জিনে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। এরপরই যাত্রী সুরক্ষার্থে নিকটবর্তী দিল্লি বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট । সেই মতো আবেদন যায় এটিসিতে। শেষ পর্যন্ত রাত ১০টা ৪২ নাগাদ বিমানটি জরুরি অবতরণ করে দিল্লির রানওয়েতে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বিমানে ‘হাইড্রলিক ফেলিওর’ হয়েছিল। তার জেরেই যান্ত্রিক গোলমাল এবং দিল্লিতে জরুরি অবতরণ। যদিও যাত্রীরা সকলেই সুরক্ষিত। বিমানের ত্রুটি মেরামত করার পর গভীর রাতে দিল্লি থেকে আবার আবুধাবির উদ্দেশে উড়ে যায় বিমানটি বলে খবর পাওয়া যাচ্ছে।
এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার ইন্ডিগোর বিমানে যান্ত্রিক ত্রুটির খবর মিলেছে। দু’সপ্তাহ আগেই দিল্লিগামী ইন্ডিগোর বিমানে ধাক্কা মারে একটি পাখি। তার জেরে ভুবনেশ্বর বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয় বিমানটি। অগস্টেও ইন্ডিগোর বিমানের এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় জরুরি অবতরণ করতে হয় নাগপুর বিমানবন্দরে।

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...