Sunday, June 7, 2026

এশিয়া সেরা হয়ে কত পুরস্কার মূল্য পেল টিম ইন্ডিয়া?

Date:

Share post:

এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০ উইকেটে জয় পেয়ে এশিয়া কাপ চ‍্যাম্পিয়ন হয় ভারতীয় দল। এই জয়ের ফলে অষ্টমবার এশিয়া কাপ চ‍্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। এশিয়া কাপ চ‍্যাম্পিয়ন হওয়ার ফলে বেশ মোটা আর্থিক পুরস্কার পেল রোহিত শর্মা-বিরাট কোহলিরা। এশিয়া কাপে খেলেছে ছ’টি দল। ষষ্ঠ দল বাদে প্রতিটি দলই কিছু না কিছু আর্থিক পুরস্কার পেয়েছে।

এশিয়া কাপ চ‍্যাম্পিয়ন হওয়ার ফলে ভারতীয় দল পেল ২ লক্ষ ডলার ভারতীয় মুদ্রায় যা ১.৬৬ কোটি টাকা। আর রানার-আপ শ্রীলঙ্কা দল ৭৫ হাজার ডলার পেল, ভারতীয় মুদ্রায় যা ৬২ লক্ষ টাকা। এশিয়া কাপের সেমিফাইনালে ওঠা দুই দল পেয়েছে ৫১ লক্ষ টাকা করে। প্রতিযোগিতায় চতুর্থ স্থানাধিকারী দল পেয়েছে ২৫ লক্ষ টাকা। পঞ্চম স্থানাধিকারী দল পেয়েছে ১০ লক্ষ টাকা।

এছাড়াও দেওয়া হয় আরও পুরস্কার। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন কুলদীপ যাদব। তিনি পেয়েছেন প্রায় সাড়ে ১২ লক্ষ টাকা। ফাইনালের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন মহম্মদ সিরাজ। চার লক্ষ টাকা পান সিরাজ, যিনি পুরো অর্থই দান করে দিলেন মাঠকর্মীদের। এছাড়াও সেরা ক্যাচের পুরস্কার হিসাবে আড়াই লাখ টাকা পান রবীন্দ্র জাদেজা।

আরও পড়ুন:বাগানের বিরুদ্ধে ১০ জনে খেলেও দুরন্ত জয় DHFC’র, শুভেচ্ছা অভিষেকের

 

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...