Saturday, June 27, 2026

এইচআরএমএস নিয়ে আলোচনা, রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অফিসারকে তলব নবান্নের

Date:

Share post:

বিশ্ববিদ্যালয়ের বেতন প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে রাজ্য সরকার কয়েকটি বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিষয়ক আধিকারিকদের ডেকে পাঠিয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর রাজ্যের ১১ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অফিসারকে নবান্নে ডেকে পাঠানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

ফিন্যান্স অফিসারদের যে চিঠি পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে এইচআরএমএস ব্যবস্থা নিয়ে এই বৈঠকে আলোচনা করা হবে। জানা গেছে এতদিন রাজ্যের উচ্চশিক্ষা দফতর অধ্যাপকদের বেতন বিশ্ববিদ্যালয়ে পাঠাত। সেখান থেকে উপাচার্যরা বেতন বন্টন করতেন। কিন্তু  এইচআরএমএস এর মাধ্যমে নয়া বেতন প্রক্রিয়া  চালু হলে উচ্চ শিক্ষা দফতর থেকে সরাসরি অধ্যাপকদের বেতন দেওয়া হবে। রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন নতুন বেতন প্রক্রিয়ার বিরোধিতা করা হয়েছে। রাজ্যের ১৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জানিয়েছে, বেতন দেওয়ার অধিকার রাজ্যের শিক্ষা দফতরের হাতে গেলে যদি কারোর বেতন আটকে যায় তাহলে বিশ্ববিদ্যালয়ের কিছুই করার থাকবে না। সাম্প্রতিক কালে একাধিক বিষয়ে দ্বন্দ্ব দেখা গিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর এবং রাজ্যপালের মধ্যে। বিশ্ববিদ্যালয় গুলির উপাচার্য নিয়ে যেভাবে হস্তক্ষপ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস সেটা মোটেই ভালভাবে নেয়নি উচ্চশিক্ষা দপ্তর। তারপরেই এই এইচআরএমএস নিয়ে বৈঠক ডাকায় প্রতিবাদের ডাক দিয়েছে রাজ্যের শিক্ষক সংগঠনগুলি।

আরও পড়ুন- যুবতীর শ্লী*লতাহানির চেষ্টা, হা*তুড়ে ডাক্তারের কুকী*র্তি ফাঁ*স

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...