Saturday, June 27, 2026

পাঁচদিন পার! অনন্তনাগে জ.ঙ্গি দমনে জারি গু.লির লড়া.ই

Date:

Share post:

পার হয়ে গেছে পাঁচদিন। তবুও জম্মু কাশ্মীরের অন্ততনাগে থামছেই না গুলির লড়াই। জঙ্গিদের বাগে আনতে কোকেরনাগের গারুল জঙ্গল ঘিরে ফেলে অভিযান চালাচ্ছে সেনা। নামানো হয়েছে প্যারা কম্যান্ডোও। গভীর জঙ্গলে ঢুকে জঙ্গিদের খতম করার জন্য আনা হয়েছে তাঁদের।

আরও পড়ুনঃখালি.স্তানিদের নিয়ে ক.ড়া বার্তার জের! ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করল কানাডা

সেনা সূত্রের খবর, বিপুল অস্ত্র নিয়ে অনন্তনাগে ঢুকেছে জঙ্গিরা। তা ছাড়া জঙ্গিদের পাহাড়ি ঢাল, জঙ্গল এবং দুর্গম এলাকায় লড়াই চালানোর জন্য আগেভাগেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদের বলেও অনুমান করা হচ্ছে। যে ভাবে পাঁচ দিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে জঙ্গিরা তাতে এটা স্পষ্ট যে কাশ্মীরে নিরাপত্তার ধরন বদলানোয়, জঙ্গিরাও হামলার ছক বদলাচ্ছে।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, পাহাড়ের মাথায় একটি গুহায় আশ্রয় নিয়েছে জঙ্গিরা। আর সেই পাহাড় এবং জঙ্গলকে ঢাল বানিয়ে লড়াই চালাচ্ছে। তবে জম্মু-কাশ্মীর পুলিশের প্রধান জানিয়েছেন, জঙ্গিদের চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। ফলে পালানোর কোনও পথ খুঁজে পাবে না তারা।
জঙ্গিরা সংখ্যায় কম হলেও হতে পারে। মনে করা হচ্ছে, লড়াই চালানোর জন্য তারা ওই পাহাড়ি গুহাকে আগে থেকেই নিজেদের ডেরা বানিয়ে রেখেছিল।

প্রসঙ্গত, বুধবার থেকে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে লড়াই শুরু হয়েছে। ওই দিন জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে সেনার এক কর্নেল, মেজর এবং জম্মু-কাশ্মীর পুলিশের এক ডিএসপি নিহত হয়েছিলেন। তার পর থেকে জঙ্গিদের বাগে আনতে লড়াই চালিয়ে যাচ্ছে সেনা। জঙ্গিরা খানিকটা পিছু হঠেছে ঠিকই, কিন্তু আরও গভীর জঙ্গলে পাহাড়ে আশ্রয় নিয়েছে তারা। জঙ্গিদের ডেরা লক্ষ্য করে শুক্রবার থেকেই মর্টার, রকেট লঞ্চার এবং ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে সেনা। জঙ্গিদের ডেরা গুঁড়িয়ে দিতে এবং তাদের খতম করতে ১০০ ঘণ্টার মধ্যে কয়েকশো মর্টার এবং রকেট লঞ্চার দিয়ে হামলা চালানো হয়েছে।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...