Wednesday, June 24, 2026

তপনের কলেজে অতিথি অধ্যাপক নিয়োগ বিতর্কে জল ঢালল তৃণমূল

Date:

Share post:

ক্লাসপিছু সাম্মানিক মাত্র ১০০ টাকা!এমনই বিজ্ঞপ্তি দিল দক্ষিণ দিনাজপুরের তপনের নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজ।এই বিজ্ঞপ্তি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০০ টাকা সাম্মানিকের চুক্তিতে ৬ জন অধ্যাপক নিয়োগ করা হবে। বাংলা, এডুকেশন, দর্শন, রাষ্ট্রবিজ্ঞানের জন্য এই নিয়োগ করা হবে। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ শেষ হবে। সপ্তাহে ১৫টির বেশি ক্লাস করানো যাবে না, এটাও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। অর্থাৎ নেট উত্তীর্ণ বা পিএইচডি সম্পন্ন করা একজন প্রার্থী অধ্যাপনা করে মাসে সর্বোচ্চ ছয় হাজার টাকা সাম্মানিক পাবেন। এই বিজ্ঞপ্তি নিয়ে এখনও কলেজ কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
এই বিজ্ঞপ্তি বিষয়ে সুকান্ত মজুমদারের ট্যুইট প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃণাল সরকার বলেছেন,এটি কলেজ পরিচালন কমিটির বিষয়। এটি সরকার পোষিত কলেজ নয়, এখানে সরকারের কোনও বিষয় নেই। ছাত্রের সংখ্যার অনুপাতে যেখানে স্থায়ী শিক্ষকের সংখ্যা কম সেখানে অতিথি শিক্ষক নিতে পারে। অতিথি শিক্ষক নেওয়ার ক্ষেত্রে কত টাকা সাম্মানিক দেবে সেটা কলেজ কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবে। কলেজ কর্তৃপক্ষ যে বিজ্ঞপ্তি দিয়েছে তাতে যদি কারও মনে হয় করার প্রয়োজন আছে তাহলে সে যাবে, যার প্রয়োজন নেই সে যাবে না। প্রাইভেট বি.এড কলেজ ডি.এল.ইড কলেজগুলিতেও বেতন পরিকাঠামো খুবই খারাপ তাও তো সেখানে শিক্ষকতা করছেন অনেকেই। এমনও স্কুল বিদ্যালয় আছে যেখানে বিনামূল্যেও পড়ান অনেকে।

 

 

 

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...