Tuesday, June 23, 2026

নিজেকে ‘ডাউন টু আর্থ’ দেখানোর চেষ্টা! বিবেকের বিরুদ্ধে বি.স্ফোরক প্রাক্তন সহকর্মীরা

Date:

Share post:

মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী বিবেক রামস্বামীর (Vivek Ramaswamy) প্রশংসায় পঞ্চমুখ স্বয়ং ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এলন মাস্ক থেকে শুরু করে মার্কিন জনসাধারণের একটা বড় অংশ সকলের মনেই জায়গা করে নিয়েছেন তিনি। কিন্তু এর মাঝেই ৩৮ বছরের ভারতীয় বংশোদ্ভূত যুবককে নিয়ে বিস্ফোরক দাবি তাঁর একদা সহকর্মীদের। বিবেকের প্রাক্তন সংস্থার কয়েকজন কর্মী তাঁর সম্পর্কে বলতে গিয়ে তাঁকে ‘এলোমেলো, চঞ্চল ও পাগলাটে’ বলে তোপ দেগেছেন।

তবে অন্য একজনের মতে, বিবেক মনে করেন অন্যরা রয়েছেন তাঁকে সেবা করার জন্য। যদিও প্রচারে নিজেকে ‘ডাউন টু আর্থ’ বলেই দেখানোর চেষ্টা করেছেন বিবেক। কিন্তু আসলে তিনি এরকমই, এমনই দাবি তাঁর একদা সহকর্মীদের। তবে চলতি বছরের শুরুতে যখন রামস্বামী নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন, তখন তিনি মোটেই খুব বিরাট কোনও পরিচিত মুখ ছিলেন না। কিন্তু যত সময় এগিয়েছে, ততই প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে সামনের সারিতে উঠে এসেছেন তিনি।

সম্প্রতি হওয়া এক পোলে দেখা গিয়েছে তিনি রিপাবলিক প্রার্থীদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন। শীর্ষস্থানে এখনও রয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

 

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...